রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার গাইঘাটা, কী বললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের মা?

Published on: October 27, 2026
Gaighata encounter
---Advertisement---

বারুইপুরের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা। পুলিশের ‘এনকাউন্টার’-এ নিহত ধর্ষণ ও খুন কাণ্ডে মূল অভিযুক্ত প্রহ্লাদ দাস। সোমবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের সময়ে অভিযুক্ত পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ (Gaighata encounter)। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিযুক্তের। এই ঘটনা মনে করিয়ে দিল, বারুইপুরে সেই নাবালিকা ধর্ষণের কথা। একই সাদৃশ্য দুই ঘটনায়। গাইঘাটা কাণ্ডের পর কী বললেন বারুইপুরের ধর্ষণকাণ্ডে এনকাউন্টার-এ নিহত প্রভাস মণ্ডলের মা?

Gaighata encounter: কী বললেন প্রভাস মণ্ডলের মা?

ঘটনার ৪-৫ মাস কেটে গিয়েছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে পুলিশের ‘এনকাউন্টার’-এ নিহত ছেলে। ফের একই ঘটনা উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। কী বললেন তিনি? সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। প্রথমে ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে চাননি। তারপর তিনি বলেন, “আমার যে যাওয়ার সে চলে গেছে। আমি আর কিছু বলব না। আমার ছেলে চলে গেছে। সে আর ফিরে ফিরে আসবে না। আমি নিজের সন্তানের শাস্তিকে সমর্থন করেছি। তার উপরে আর কোনও কথা নেই।”

বাড়ি ফেরার পথেই নিখোঁজ গাইঘাটার নাবালিকা

উল্লেখ্য, লক্ষ্মীপুজোর আগের রাতে মায়ের সঙ্গে বাড়ির পাশে একটি অনুষ্ঠানে গিয়েছিল গাইঘাটার ওই নাবালিকা। সেখান থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরেরদিন সকালে বাড়ির কাছেই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে তার পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (Gaighata Encounter)।

প্রহ্লাদের ভাইয়ের বয়ান

গাইঘাটাকাণ্ডে আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় প্রহ্লাদের। দুই পুলিশ কর্মী জখম হয়েছেন বলেও গাইঘাটা থানার পুলিশ দাবি করেছে। ধৃতের ভাইয়ের দাবি, “সোমবার রাত ২টো নাগাদ পুলিশ কর্মীরা বাড়িতে আসে। দাদা আমাকে ঘুম থেকে তুলে জড়িয়ে ধরে। মায়ের কাছ থেকে জল খায়। মা-বাবা খুব কাঁদছিল। এর পরে শুনলাম এই ঘটনা। যেটা হলো, অন্যায় হলো। আমার মনে হয় না, দাদা এটা করতে পারে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “এবার গাইঘাটা, কী বললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের মা?”

Comments are closed.