[ছবি: এক্স]
রবিবার দুপুরে খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। (Chitpur Fire Incident) চিৎপুরের নবাব পট্টি স্ট্রিটে একটি দীর্ঘদিনের বন্ধ রাসায়নিক গোডাউনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। রাসায়নিক মজুত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল।
Chitpur Fire Incident: সাড়ে ১১টা নাগাদ আগুন, ছড়ায় আতঙ্ক
রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নবাব পট্টি স্ট্রিটের বন্ধ গোডাউনে আগুন লাগে। গোডাউনটি প্রায় ৮১ বছর পুরনো একটি কারখানার অংশ বলে জানা গিয়েছে। একতলায় রাসায়নিকের গোডাউন এবং দোতলায় জামাকাপড়ের গুদাম ছিল। মজুত সামগ্রীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশে একাধিক কারখানা ও ঘন জনবসতি থাকায় আতঙ্ক ছড়ায়।
গ্যাস কাটারে দরজা কেটে ধোঁয়া বের করার চেষ্টা
(Chitpur Fire Incident) প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও পরে সংখ্যা বেড়ে ১০ হয়। বাইরে থেকে হোসপাইপ দিয়ে জল দেওয়ার পাশাপাশি রাসায়নিক সরানোর চেষ্টা চলে। ভিতরে ধোঁয়া জমে থাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী গ্যাস কাটার দিয়ে বন্ধ লোহার দরজা কাটে। সিমেন্ট-ইট দিয়ে বন্ধ থাকা জানলাও ভেঙে কালো ধোঁয়া বাইরে বের করা হয়।
Chitpur Fire Incident: অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোডাউনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকলের আধিকারিকদের পাশাপাশি কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারিও পৌঁছন। ঘটনাস্থলে ছিলেন DC-ও।
প্রাথমিক অনুমান শর্ট সার্কিট
দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে এবং নতুন করে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে আগুনের প্রকৃত উৎস এখনও নিশ্চিত নয়। (Chitpur Fire Incident) প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার অনুমান করা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রশাসনের ভাষায় বদল, সরকারি কাজ এবার থেকে বাংলায়












1 thought on “চিৎপুরে ঘিঞ্জি এলাকায় বন্ধ গোডাউনে বিধ্বংসী আগুন, ছড়াল আতঙ্ক”