রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শহরে বসে সিম কার্ড জালিয়াতি, গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published on: September 6, 2026
Abhishek Banerjee Arrested
---Advertisement---

শহরে বসেই বেআইনিভাবে একাধিক সিম কার্ড বিক্রির অভিযোগ। (Abhishek Banerjee Arrested) সেই অভিযোগের তদন্তে বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায় (৩৩)। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দাবি, একটি ভোডাফোন পয়েন্ট অফ সেল (POS) সেন্টারের মাধ্যমে বেআইনিভাবে একই ব্যক্তির কাছে একাধিক সিম কার্ড বিক্রি করা হচ্ছিল। ঘটনাটির নেপথ্যে আরও বড় কোনও সাইবার জালিয়াতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Abhishek Banerjee Arrested: ৪ সেপ্টেম্বর রাতে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ সেপ্টেম্বর রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং ঘটনায় যুক্ত অন্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Abhishek Banerjee Arrested: বাগুইআটির POS সেন্টারেই কারবার?

পুলিশের অভিযোগ, বাগুইআটির একটি ভোডাফোন পয়েন্ট অফ সেল সেন্টার থেকেই টেলিকমের নিয়ম লঙ্ঘন করে একই ব্যক্তির কাছে একাধিক সিম কার্ড বিক্রি করা হয়েছিল। এই ধরনের বেনামি বা ভুয়ো সিম সাইবার অপরাধ ও ব্যাঙ্ক জালিয়াতিতে ব্যবহৃত হতে পারে বলেই আশঙ্কা পুলিশের।

নিয়ম কী বলছে?

সাধারণত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ নয়টি সিম কার্ড তুলতে পারেন। তার বেশি সিম তুলতে গেলে আগের নম্বর গুলি বন্ধ করেই তুলতে হয়।

কে এই অভিষেক?

(Abhishek Banerjee Arrested) ধৃতের আদি বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত একটি গ্রামে। বর্তমানে তিনি খড়দহ থানার সোদপুর এলাকায় থাকতেন। পুলিশের দাবি, তাঁর বয়স ৩৩ বছর।

চক্রের খোঁজে তদন্ত

একজনের কাছে কেন একাধিক সিম বিক্রি করা হচ্ছিল, এর পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য কী এবং এই কারবারে আরও কেউ জড়িত কি না—সবই খতিয়ে দেখা হচ্ছে। (Abhishek Banerjee Arrested) ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বিধাননগর আদালতে তোলার কথা।

চলন্ত মেট্রোর জানলায় ‘ফোন আটকে’ রিল! বিপজ্জনক ট্রেন্ডে কড়া সতর্কবার্তা মেট্রোর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শহরে বসে সিম কার্ড জালিয়াতি, গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়”

Leave a Comment