পুজোর মুখে রাজ্যের তিন প্রকল্পের ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হলো। বাড়ল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতা। এতোদিন তাঁরা ১০০০ টাকা করে পেতেন। এবার ১৫০০ করে পাবেন। তবে তার আগে আগের সরকারের সমস্ত ভাতার ওয়েটিং লিস্ট বাতিল করল শুভেন্দুর সরকার। ওয়েটিং লিস্টে যাঁরা ছিলেন, তাঁদের জনকল্যাণ শিবিরে এসে ফের আবেদন করতে হবে। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই জানালেন (old age pension)। এই ওয়েটিং লিস্ট বাতিলের পর সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন। তাঁরা কি বর্ধিত হারেই ভাতা পাবেন? নাকি তাঁদের নতুন করে ফের আবেদন করতে হবে? কারা এই বর্ধিত হারে বার্ধক্য ভাতা পাবেন?
মুখ্যমন্ত্রী বলেন, “অগাস্ট মাসে যে ভাতা (old age pension) বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগাস্ট মাসের বেনেফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।”
old age pension: কারা ১৫০০ হাজার করে পাবেন?
তৃণমূলের আমলে যে ওয়েটিং লিস্ট ছিল, সেই নামের তালিকায় যাঁরা ছিলেন, তাঁরা কেউই এই টাকা পাবেন না। নতুন করে ওয়েটিং লিস্ট তৈরি করা হচ্ছে। ফলে জনকল্যাণমূলক শিবিরে এসে তাঁদের ফের আবেদন করতে হবে (old age pension)।
মুখ্যমন্ত্রী বলেন,”বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে বয়স বাড়িয়ে, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে অনেকে সুবিধা নিচ্ছেন। এই সরকারের নীতি হলো, যোগ্য লোকের হাতে যোগ্য সুবিধা পৌঁছে দেওয়া। একটা সরকারের কাজ শুধু ভাতা দেওয়া হতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য, আধুনিক কৃষি, উন্নয়নের কাজকে অগ্রাধিকার দিতে হয়।”
তিনি আরও বলেন,”কেউ নিশ্চয়ই চাইবেন না, কোনও পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা যাক। চন্দ্রকোণায় একজন গ্রেফতার হয়েছেন, যিনি নিজে পুরুষ হয়েও বিধবা ভাতা নিচ্ছিলেন। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি।” বার্ধক্যভাবে ৫০০ বাড়িয়ে ১৫০ করা হলো। আর এতেই খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। পাশাপাশি খুশি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকার বৃদ্ধ বৃদ্ধারা।












Honestly one of the most honest platforms I’ve encountered. Withdrawals are processed without any drama. Big thanks to rwin888!