রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্গাপুজোয় বন্ধ মদের দোকান? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Published on: September 7, 2026
Liquor ban for Durga Puja
---Advertisement---

দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ খাওয়া নিয়ে একটা বিতর্ক চলছেই। এবার এরই মাঝে নতুন ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিলেন, মহাষ্ঠমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এমনকী বার গুলিতেও ওইদিন কোনও রকম মদ পরিবেশন করা যাবে না (Liquor ban for Durga Puja)।

Liquor ban for Durga Puja: কী বললেন মুখ্যমন্ত্রী?

প্রতিবছরই রাজ্যে পুজোর চার দিন, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মদের দোকান খোলা থাকে। সেইসময় চাহিদাও বেশি থাকে। একাধিক মদের দোকানের বাইরে লম্বা লাইন দেখতে পাওয়া যায়। তবে এই ৪ দিনের মধ্যে একটা দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী জানান, এদিন আমরা মায়ের পায়ে অঞ্জলি দিই। সেইদিন রাজ্যের সমস্ত দোকান বন্ধ থাকবে। শুধুতাই মদের দোকানই নয়, রাজ্যের সমস্ত বারে কোনও রকম মদ পরিবেশন করা যাবে না। আগে শুধুমাত্র দশমীতে ‘ড্রাই ডে’ থাকত। এবার শুধু অষ্টমীতেই বন্ধ রাখা হচ্ছে (Liquor ban for Durga Puja)।

আগে রাজ্যের দুর্গাপুজোয় শুধু দশমী বাদে মদের দোকান বা বার বন্ধ থাকত না। পুজোর সময়ে মদ বিক্রি রেকর্ড হারে ছাড়িয়ে যেত। রাজ্যে সাধারণত দোলের দিন অর্ধদিবস এবং ২ অক্টোবর, ১৫ অগাস্ট এবং ২৬ জানুয়ারি বন্ধ থাকত মদের দোকান। এবার সেই তালিকা জুড়ল দুর্গাপুজোর মহাষ্ঠমী।

মুখ্যমন্ত্রী আরও জানান, ২৪ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত প্রান্তে প্রতিমা-বিসর্জন সম্পন্ন করতে হবে। শোভাযাত্রায় ডিজে ব্যবহার করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘শোভাযাত্রা করুন, ডিজে নয়’। পুজো উদ্যোগতাদেরও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, যাদের বড় বাজেটের পুজো তাঁরা অনুদানের আবেদন নাও করতে পারেন। শুধু তাই নয়, বিদ্যুৎ ও দমকলের বিলেও ছাড় দেওয়া হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment