রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চুরি ঠেকাতে ক্রেন দিয়ে গাড়ি তুললেন ছাদে! তারপর? ভিডিয়ো ভাইরাল

Published on: September 8, 2026
bihar
---Advertisement---

অনেকেরই দামি গাড়ি কেনার শখ থাকে। কিনেও ফেললেন। এবার সেই গাড়ি রাখবেন কোথায়? চুরি ঠেকাতে ক্রেন দিয়ে গাড়ি বাড়ির ছাদে তোলার কথা ভেবেছেন কখনও? হ্যাঁ এমনটাই ভেবেছে বিহারের গোপালগঞ্জের এক পরিবার। ক্রেন দিয়ে নিজেদের বাড়ির ছাদে তুলে ফেললেন, তাঁদের পছন্দের গাড়ি এসইউভি। এই ঘটনার সম্পূর্ণ ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (bihar)।

bihar: চুরি ঠেকাতে বাড়ির ছাদেই গাড়ি কেন?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ক্রেন দিয়ে তাতে দড়ি ঝুলিয়ে সাদা রঙের একটি স্করপিও গাড়ি বাড়ির ছাদে তোলা হচ্ছে। সেই দৃশ্য দেখতে আশেপাশে ভিড় করে রয়েছেন, সাধারণ মানুষ। গাড়িটিকে ধীরে ধীরে ক্রেনের মাধ্যমে বাড়ির ছাদে তোলা হচ্ছে। জানা গিয়েছে, এই গাড়ির মালিকের নাম মনোজ যাদব। তিনি সম্প্রতি গাড়িটি কিনেছেন। চুরি ঠেকাতে বাড়ির ছাদকেই নিরাপদ ভেবেছেন তিনি। তাই তিনি গাড়িটি ছাদেই রাখলেন (bihar)।

ভিডিয়োর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, ওই ব্যক্তি কর্মসূত্রে বিদেশে থাকেন। তাঁর অনুপস্থিতিতে গাড়িটির দেখভালের দায়িত্ব ছিল চালকের ওপর। তবে সেই চালক কাজ ছেড়ে দেন। ফলে চুরি হওয়ার ভয়ে তিনি নিজের বাড়ির ছাদে গাড়ি ক্রেন দিয়ে তুলে দিচ্ছেন। তবে কোনও প্রশাসনিক অনুমতি ছিল কিনা তা এখনও জানা যায়নি।

সমাজমাধ্যমে এই ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনরা মজা করে লিখেছেন, যে পদ্ধতিতে চুরির ভয়ে গাড়ি ছাদে তোলা হলো, সেই পদ্ধতিতেই চোর এই গাড়ি চুরি করবে। তারাও ক্রেন নিয়ে আসবে। আবার অনেকে এই অভিনব নিরাপত্তা ব্যবস্থার প্রশংসাও করেছেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চুরি ঠেকাতে ক্রেন দিয়ে গাড়ি তুললেন ছাদে! তারপর? ভিডিয়ো ভাইরাল”

Leave a Comment