বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন। আর তাতেই খুন হতে হলো মণিপুরের গায়ক সি বিক্রম সিংকে। দিল্লির বুকে হাড়হিম করা ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। গায়ককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। জানা যায়, ওই গায়ক মণিপুরের মেইতে সম্প্রদায়ের। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় একজন নাবালকও রয়েছেন (c vikram singh murder)।
c vikram singh murder: কীভাবে খুন?
সূত্রের খবর, একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে বলে, সানলাইট কলোনি থানায় ফোন যায়। ফোনে জানানো হয়, মণিপুরের বাসিন্দা সি বিক্রম সিংকে মারধর করা হচ্ছে। তিনি বেশ কয়েক বছর ধরে দিল্লির সানলাইট কলোনি থানার অন্তর্গত কিলোকরি গ্রামে থাকতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েকজন বিক্রমের বাড়ির সামনে মদ্যপান করছিল। হইহট্টগোল করছিল তারা। সেই শব্দে ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন বিক্রম। ওই ব্যক্তিদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। এর পর সকলে মিলে তাঁর উপর চড়াও হয়। কিল, চড়, ঘুষি মারা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা তাঁকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন (c vikram singh murder)।
বাবাকে বাঁচাতে আহত হয়েছেন বিক্রমের ছেলে ইয়াফাবা। বিক্রমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি বিক্রমকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র নিন্দা জানিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটি। তাঁরা জানিয়েছে, “বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির কিলোকরিতে নিজের বাসভবনের বাইরে কয়েকজন মদ্যপান ও হট্টগোল করছিল। সেই সময় ওই গায়ক বাইরে বেরিয়ে আসেন। প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হন এবং গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। মারাত্মক হিংসার ঘটনা ঘটেছে। নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ১৯ বছরের ভারত কুমার, ২৬ বছরের প্রমোদ, ২২ বছরের রমজান খান, ২১ বছরের দীপাংশু, ৩২ বছরের মোহন বিশ্বকর্মা, ৩৬ বছরের বিজয়, ২৬ বছরের মন্নু এবং এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। এরা স্থানীয় এক ধাবায় কাজ করত।











1 thought on “দিল্লিতে মণিপুরী গায়ককে নৃশংস খুন! গ্রেফতার ৭”