রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘কিং’-এর সেটে অভিষেক-রানি? ভাইরাল ছবির সত্যতা নিয়ে উঠল প্রশ্ন

Published on: September 8, 2026
---Advertisement---

ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। দু’জনকে পাশাপাশি দেখে মনে হচ্ছে, যেন কোনও ছবির শুটিং চলছে। কিন্তু এই ছবিই এখন তুলেছে নতুন প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি কি সত্যিই সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এর সেটের? নাকি পুরোটাই AI-এর তৈরি? উত্তর খুঁজছেন নেটিজেনরাই। (Abhishek Bachchan)

শাহরুখ খান অভিনীত ‘কিং’ নিয়ে এমনিতেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ-সহ একাধিক অভিনেতা। এর মধ্যেই সম্প্রতি ‘মিড-ডে’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় ১৯ বছর পর ফের পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে অভিষেক ও রানিকে। ছবিতে তাঁদের জুটি হিসেবেও দেখা যেতে পারে বলে খবর।

ভাইরাল ছবিতে বাড়ছে সন্দেহ

খবর প্রকাশ্যে আসার পরই অভিষেক ও রানির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেটিকে ‘কিং’-এর সেট থেকে ফাঁস হওয়া ছবি বলে দাবি করা হয়। তবে ছবিটি দেখেই সন্দেহ তৈরি হয়েছে। অনেকের মতে, ছবিটি আসলে AI দিয়ে তৈরি। রেডিটে এক ব্যবহারকারী লেখেন, প্রায় ২০ বছর পর আবার তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। অন্য এক নেটিজেনের মন্তব্য, দু’জনকে একসঙ্গে দেখতে ভালো লাগলেও ছবিটি AI-এর তৈরি। আবার কেউ অভিষেক-রানির ‘বান্টি অউর বাবলি’ জুটির কথা মনে করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। (Abhishek Bachchan)

আগেও ফাঁস হয়েছিল শুটিংয়ের ছবি

‘কিং’-এর শুটিং থেকে এর আগেও ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। কেপটাউনে শুটিং চলাকালীন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছিল। (Abhishek Bachchan)

তবে অভিষেক-রানির এই ছবিটি সত্যি কি না, তা এখনও স্পষ্ট নয়। ‘কিং’ ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বড়সড় প্রত্যাশা।

আরও পড়ুন :-মারাঠি বলার অনুরোধ মন্ত্রীর, ৬ বছরের জেলের কথা মনে করালেন সঞ্জয় দত্ত


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “‘কিং’-এর সেটে অভিষেক-রানি? ভাইরাল ছবির সত্যতা নিয়ে উঠল প্রশ্ন”

Leave a Comment