রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণে কমবে বৃষ্টির দাপট, উত্তরে এখনই স্বস্তি নয়

Published on: September 8, 2026
---Advertisement---

বর্ষার মেজাজ এখনও বদলায়নি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সেখানে সপ্তাহের শেষে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে।

Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে শুধু এই জেলাগুলিই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

ডার্বির রেশ কাটার আগেই সুপার সিক্সের সূচি, কবে শুরু কলকাতা লিগের শেষ যুদ্ধ?

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। একইসঙ্গে কমতে শুরু করবে বৃষ্টির সম্ভাবনাও। অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার ইঙ্গিত রয়েছে। তবে বৃষ্টি কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। (Weather Update)

উত্তরে সপ্তাহান্তে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। তবে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। নীচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

তবে সপ্তাহের শেষে ফের বদলাতে পারে পরিস্থিতি। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে ফের হলুদ সতর্কতা জারি হতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment