কলকাতা ফুটবল লিগের আসন্ন সুপার সিক্সের সূচি বদল। (East-bengal Mohun Bagan Match Rescheduled) ইস্টবেঙ্গল এফসি ও ইউনাইটেড এসসি-র অনুরোধে ১০ সেপ্টেম্বরের ম্যাচ একদিন পিছিয়ে ১১ সেপ্টেম্বর করা হয়েছে। একইসঙ্গে ম্যাচের ব্যবধান সংক্রান্ত নিয়ম মেনে ইউনাইটেড এসসি বনাম মোহনবাগান এসজি ম্যাচও ১৩ থেকে পিছিয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়েছে।
১১ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-ইউনাইটেড
দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, (IFA) আজ এই সূচি পরিবর্তনের কথা জানিয়েছে। (East-bengal Mohun Bagan Match Rescheduled) ইস্টবেঙ্গল এফসি ও ইউনাইটেড এসসি ১০ সেপ্টেম্বরের নির্ধারিত ম্যাচটি পুনঃনির্ধারণের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। সেই আবেদন বিবেচনা করে ম্যাচটি ১১ সেপ্টেম্বর করা হয়েছে। যদিও ভেন্যু ও কিক-অফের সময় অপরিবর্তিত রয়েছে।
মোহনবাগান ম্যাচেও বদল
(East-bengal Mohun Bagan Match Rescheduled) চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইউনাইটেড এসসির ম্যাচগুলির মধ্যে বাধ্যতামূলক ৪৮ ঘণ্টার ব্যবধান বজায় রাখতে ইউনাইটেড এসসি বনাম মোহনবাগান এসজি ম্যাচটি ১৩ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর করা হয়েছে।
East-bengal Mohun Bagan Match Rescheduled: নতুন সূচি একনজরে
রাউন্ড ১ – ১১ সেপ্টেম্বর ইউনাইটেড এসসি বনাম ইস্টবেঙ্গল এফসি, ইস্টবেঙ্গল এফসি/আরিয়ান গ্রাউন্ডে দুপুর ৩টেয়।
রাউন্ড ২ – ১৪ সেপ্টেম্বর, ইউনাইটেড এসসি বনাম মোহনবাগান এসজি, মোহনবাগান এসি/সিএফসি গ্রাউন্ডে দুপুর ৩টেয়।
ফাইভ স্টার হোটেল ছেড়ে অন্য ঠিকানায়, এশিয়ান গেমসে কোথায় থাকবেন শ্রেয়স-হরমনপ্রীতরা?












