নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন। তার প্রাক্কালে ভারতের অসামরিক বিমান পরিবহনের বাজারে নিজেদের উপস্থিতি বজায় রাখতে মরিয়া রাশিয়া। সে দেশের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন (UAC) নয়া দিল্লির ‘ইনোপ্রোম ইন্ডিয়া’ (Innoprom India) প্রদর্শনীতে ভারতের তিনটি অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে মোট ১০৫টি আঞ্চলিক যাত্রিবাহী বিমান সরবরাহের জন্য প্রাথমিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে(India Russia relation)।
UAC-এর সিইও ভাদিম বাদেখা জানিয়েছেন, গত ছয় মাসে ভারতীয় অংশীদারদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নয়াদিল্লিতে আয়োজিত ‘ইনোপ্রম ইন্ডিয়া’ (Innoprom India) প্রদর্শনীর সময় বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত হওয়ার আশা দেখা যাচ্ছে। তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী রাশিয়ার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ও সম্পূর্ণ ‘স্যাঙ্কশন-প্রুফ’Il-114-300 আঞ্চলিক বিমানগুলি ভারতীয় বিমান সংস্থাগুলিকে সরবরাহ করা হবে। সেইগুলি হলো, পিনাকল এয়ার (৫০টি), স্লিক অ্যাভিয়েশন (৩৫টি), এয়ার কেরালা (২০টি)
India Russia relation: ভারতে বিমান উৎপাদন ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি
শুধু বিমান সরবরাহ করাই নয়, রাশিয়ার আরও একটি যাত্রীবাহী জেট বিমান SJ-100, ‘মেক ইন ইন্ডিয়া-র আওতায় এনে এই দেশেই তৈরির কথা ভাবছে ভারত। যৌথ লাইসেন্সের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনের বিষয়ে ভারতের হিদুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং রাশিয়ার UAC-এর মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে (India Russia relation)।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, ভারতে নয়া বিমানবন্দর তৈরি হওয়ার ফলে আঞ্চলিক যোগাযোগ (Regional Connectivity) বাড়াতে সাশ্রয়ী ও দক্ষ এই রুশ বিমানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।












