ভারতীয় ফুটবলের সামনে অপেক্ষা করছে এক ঐতিহাসিক আন্তর্জাতিক উইন্ডো। (India Brazil Live Streaming) একই সময়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং বিশ্বকাপে খেলা পানামার বিরুদ্ধে মাঠে নামবে ব্লু টাইগার্স। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু—টানা তিন ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যে। ঘরে বসে দর্শকরা এই ম্যাচগুলি কোথায় দেখতে পাবেন রইল তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য।
India Brazil Live Streaming: কবে, কোথায় ম্যাচ?
২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমবার সিনিয়র পুরুষ আন্তর্জাতিক ফুটবলে পানামার মুখোমুখি হবে ভারত। এরপর কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। ১৯৯২ সালে FIFA বিশ্ব র্যাঙ্কিং চালুর পর এটাই ভারতের সর্বোচ্চ র্যাঙ্কের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ হতে চলেছে।
India Brazil Live Streaming: কোথায় দেখবেন?
ভারত-পানামা, ভারত-ব্রাজিল এবং ভারত-উরুগুয়ের তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি আট চ্যানেলে এবং সোনি লিভ অ্যাপে। ভারতীয় উপমহাদেশের দর্শকরাও এই ম্যাচগুলি লাইভ দেখার সুযোগ পাবেন।
এশিয়ান গেমসের আগে ভারতীয় দলে ধাক্কা, ছিটকে গেলেন ঋষিকান্ত; বাদ ৪
কি বলছেন AIFF কর্তারা?
AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, ‘ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো দলের বিরুদ্ধে খেলা ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক মানের গতি, দক্ষতা ও চাপ সামলানোর মূল্যবান অভিজ্ঞতা দেবে’। তাঁর মতে, এই ম্যাচগুলি জাতীয় দলের জন্য নিজেদের দক্ষতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।
ব্রাজিলের প্রেসিডেন্টের বার্তা
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট সামির জাউদও কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘কলকাতায় ভারতের বিরুদ্ধে এই বিশেষ ম্যাচে অংশ নিতে তাঁরা অত্যন্ত আনন্দিত’। তাঁর মতে, এই ম্যাচ ভারত ও ব্রাজিলের ফুটবল-সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার সুযোগ এনে দেবে। কলকাতায় খেলাটা তাঁদের দলের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলেও জানান তিনি। (India Brazil Live Streaming)












1 thought on “ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ম্যাচ, ঘরে বসে কোথায় দেখবেন লাইভ?”