রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এশিয়া কাপে জিতেও কেন ট্রফি নিলেন না হরমনপ্রীতরা? নেপথ্যে কারণ কী?

Published on: September 14, 2026
India Womens
---Advertisement---

দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত (India Womens)। কিন্তু দুর্দান্ত এই জয়ের পরই পুরস্কার বিতরণী মঞ্চে তৈরি হল এক অন্যরকম দৃশ্য। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিল না ভারতীয় দল।

India Womens: শিরোপা জয়ের পর অন্য ছবি

রবিবার ফাইনালে ভারতীয় দলের দাপুটে জয়ের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সতীর্থরা মাঠে উৎসবে মেতে ওঠেন। তবে ট্রফি গ্রহণের সময় ভারতীয় দলের কাউকে নকভির কাছ থেকে ট্রফি নিতে দেখা যায়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন শ্রীলঙ্কার রানার্স-আপ দল অবশ্য কর্মকর্তাদের কাছ থেকে চেক, পদক এবং স্মারক গ্রহণ করে।

মঞ্চে ছিলেন নকভি

(India Womens) ভারতের ৭২ রানের জয়ের সময় নকভিকে গ্যালারিতে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। তাঁর পাশে ছিলেন BCCI এর সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ সাইকিয়া। পরে নকভি পুরস্কার বিতরণী মঞ্চে উঠে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে রানার্স-আপের চেক তুলে দেন।

ফের উঠল পুরনো বিতর্ক

আতাপাত্তুর বক্তব্যের পর ফারভেজ মাহরুফের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হয়। (India Womens) ভারতীয় দল নকভির কাছ থেকে এশিয়া কাপ ট্রফি না নেওয়ার ঘটনা তাই নতুন করে আলোচনায়। কারণ, ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ ফাইনালেও ভারত-পাকিস্তান ম্যাচের পর ট্রফি বিতরণ ঘিরে বিতর্ক হয়েছিল। পাকিস্তানকে হারানোর পর ভারতীয় খেলোয়াড়দের ট্রফি ও পদক পেতে এক ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হয়েছিল।

ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে বদলাল সুর, এশিয়াডে বাদ পড়া নিয়ে কী বললেন দিব্যাংশী?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “এশিয়া কাপে জিতেও কেন ট্রফি নিলেন না হরমনপ্রীতরা? নেপথ্যে কারণ কী?”

Leave a Comment