[ছবি: এক্স]
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় পুরুষ দলের ম্যাচের শুরুতেই দেখা গেল একেবারে নতুন ছবি। (Vande Mataram) সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসের পর মাঠে নামার আগে প্রথমে বাজানো হলো সম্পূর্ণ জাতীয় গান ‘বন্দে মাতরম’। এরপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। ভারতীয় পুরুষ দলের ক্রিকেট ম্যাচে এই প্রথম এই ক্রমে দুই দেশাত্মবোধক গান পরিবেশিত হলো।
কেন্দ্রের নতুন প্রোটোকল
The national song Vande Mataram was played first followed by the national anthem ahead of the Afghanistan vs India first T20I match, in Delhi. @MithunManhas @rishibagree https://t.co/LWJkQXIDZr
— Sarpanch Ravi kumar( मोदी का परिवार) (@Ravikumar181) September 13, 2026
এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ শুরুর আগে সাধারণত জাতীয় সঙ্গীতই বাজানো হতো। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন প্রোটোকল অনুযায়ী, যে সমস্ত সিরিজ বা টুর্নামেন্টে জাতীয় সঙ্গীত পরিবেশনের রীতি রয়েছে, সেখানে জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত একসঙ্গে পরিবেশিত হলে (Vande Mataram) ‘বন্দে মাতরম’ আগে বাজাতে হবে। অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও দুই দলের ক্রিকেটারদের সঙ্গে উঠে দাঁড়িয়ে দুই পরিবেশনের সময়ই সম্মান জানান।
এশিয়া কাপে জিতেও কেন ট্রফি নিলেন না হরমনপ্রীতরা? নেপথ্যে কারণ কী?
Vande Mataram: আইন সংশোধনের পরেই বদল
এই পরিবর্তনের পিছনে রয়েছে Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026। জুলাইয়ের শেষ দিকে সংসদে পাশ হওয়া এই বিলে ১৯৭১ সালের আইনের ৩ নম্বর ধারায় সংশোধন আনা হয়। এর মাধ্যমে জাতীয় সঙ্গীতের মতোই জাতীয় গান ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে।
নতুন আইনে ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’ গাওয়া আটকানো বা সেটি চলাকালীন কোনও সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা অপরাধ হিসেবে বিবেচিত হবে। অগস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে সম্মতি দেওয়ার পর তা আইনে পরিণত হয়।
১০ পাতার নির্দেশিকায় কী বলা হয়েছে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১০ পাতার নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় গান ও জাতীয় সঙ্গীত একসঙ্গে পরিবেশিত হলে ‘বন্দে মাতরম’ সর্বদা প্রথমে বাজবে। পাশাপাশি, যেকোনও একটি পরিবেশন চলাকালীন দর্শকদের উঠে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) ফাইনালেও এই প্রোটোকল কার্যকর হয়েছিল। তবে রবিবার দুবাইয়ে ভারত-শ্রীলঙ্কা মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে (Vande Mataram) ‘বন্দে মাতরম’ বাজানো হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির ম্যাচের মাধ্যমেই তাই আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটে নতুন এই রীতির আনুষ্ঠানিক সূচনা হল।












1 thought on “আফগানিস্তান ম্যাচে বদলে গেল চেনা রীতি, ‘জন গণ মন’-র আগে বাজল ‘বন্দে মাতরম’”