রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজ্যে ফের চালু হচ্ছে নাইট বাস পার্কিং, নতুন নির্দেশ পরিবহনমন্ত্রীর

Published on: September 14, 2026
Bus Parking Fee
---Advertisement---

রাজ্যে বাস পার্কিং সবসময় একটা বড় সমস্যার। যেই বাস মালিকরা বদ্ধ জায়গায় পার্ক করতে পারেন তাঁদের সমস্যা হয় না। (Bus Parking Fee) তবে কিছু বাসের ক্ষেত্রে রাস্তার ধারে পার্কিং করা ছাড়া উপায় থাকে না। গত সরকারের আমলে রাস্তার পাশে পার্কিংয়ের ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হতো না। তবে এ বার রাতে রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে রাখলে গুনতে হবে টাকা। নাইট পার্কিংয়ের জন্য বাস-পিছু ৭০০ টাকা দিতে হবে বলে জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে বাস মালিকরাও নির্দিষ্ট নিয়ম মেনে নিশ্চিন্তে রাতে রাস্তার ধারে বাস রাখতে পারবেন।

Bus Parking Fee: নাইট পার্কিংয়ে ৭০০ টাকা

রবিবার নারায়ণপুর স্টেডিয়াম ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত হয়ে এ কথা জানান অর্জুন সিং। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের আমলে রাতে রাস্তার ধারে বাস পার্কিং থেকে সরকারের ঘরে কোনও অর্থ জমা পড়ত না। নতুন ব্যবস্থায় সেই জায়গাতেই রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমলাতন্ত্রের উপর পুরোপুরি নির্ভর নয়

(Bus Parking Fee) অর্জুন সিং বলেন, দেশ চালাতে রাজনৈতিক নেতৃত্বের ‘উইল পাওয়ার’ বা ইচ্ছাশক্তিকেও কাজে লাগাতে হবে। তাঁর দাবি, অধিকাংশ আমলাই দক্ষ হলেও রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে কোথায় দক্ষ অফিসার প্রয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বিষয়টিতে সজাগ বলেও দাবি করেন তিনি।

নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা মমতার, লড়বেন কারা?

পরিবহণ দফতরে বদলের দাবি

মন্ত্রী জানান, পরিবহণ দফতরের আগের ডিরেক্টরকে তাঁর মতে খুব একটা দক্ষ মনে হয়নি। তাই তাঁর জায়গায় একজন দক্ষ IAS অফিসারকে আনা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, ভোর সাড়ে চারটের সময় বর্ধমান থেকে এক সাংবাদিক তাঁকে ফোন করে ১৩০টি মিনিবাসের ধর্মঘটের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। (Bus Parking Fee)

কলকাতার মাঠে ফিরুক জেলার প্রতিভা

ফুটবল নিয়েও আক্ষেপ শোনা যায় মন্ত্রীর গলায়। তাঁর দাবি, একসময় জেলা ও শহরতলি থেকে উঠে আসা ফুটবলাররা কলকাতার মাঠ দাপাতেন। এখন সেই জায়গা অনেকটাই বিদেশি খেলোয়াড়দের দখলে। তাই জেলা ও শহরতলি থেকে নতুন প্রতিভা তুলে আনার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত, হিমাংশু সরকার-সহ ক্রীড়াপ্রেমীরা।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রাজ্যে ফের চালু হচ্ছে নাইট বাস পার্কিং, নতুন নির্দেশ পরিবহনমন্ত্রীর”

Leave a Comment