রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গোমাংস-ব্রাহ্মণ নিয়ে আলোচনা, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে খুনের হুমকি

Published on: September 14, 2026
---Advertisement---

রামকৃষ্ণ-বিবেকানন্দকে নিয়ে আলোচনা থেকে শুরু হয়েছিল কথাবার্তা। কথোপকথনের মাঝে উঠে আসে গোমাংস ও ব্রাহ্মণ প্রসঙ্গও। কিন্তু সেই আলোচনা এবং প্রশ্নোত্তর ঘিরে পরিস্থিতি শেষ পর্যন্ত পৌঁছয় খুনের হুমকির অভিযোগে। এমনই গুরুতর অভিযোগ তুললেন CPIM-এর প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, ৯৮৭১২৪৭৪৬১ নম্বর থেকে পঞ্চানন প্রামাণিক নামে এক ব্যক্তি তাঁকে ফোন করেন এবং কথোপকথনের একপর্যায়ে খুনের হুমকি দেন। (Bikashranjan Bhattacharya)

‘প্রশ্ন করলেই কি অপরাধ?’

ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিকাশরঞ্জন। সেখানে তিনি জানান, রামকৃষ্ণ ও বিবেকানন্দকে নিয়ে আলোচনা করতে গিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছিল। সেই সূত্রেই গোমাংস, ব্রাহ্মণ-সহ একাধিক বিষয় নিয়ে কথাবার্তা হয়। তাঁর অভিযোগ, যুক্তি ও প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। (Bikashranjan Bhattacharya)

বিকাশরঞ্জনের বক্তব্য, কোনও ব্যক্তি বা মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলা কিংবা যুক্তি দিয়ে আলোচনা করা কোনও অপরাধ নয়। কোনও বক্তব্যের সঙ্গে মতপার্থক্য থাকলে তার জবাবও যুক্তির মাধ্যমেই দেওয়া উচিত। কিন্তু সেই জায়গায় যদি ভয় দেখানো বা হুমকির পথ নেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন ওঠে বলেই মত তাঁর।

‘যুক্তিবোধ দমন করা যায় না’

এই ঘটনার পর নিজের পোস্টে ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধেও সরব হয়েছেন বিকাশরঞ্জন। তাঁর বক্তব্য, খুনের ভয় দেখিয়ে বিজ্ঞানভিত্তিক যুক্তি, চিন্তাভাবনা বা প্রশ্ন করার প্রবণতাকে দমন করা সম্ভব নয়। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি। (Bikashranjan Bhattacharya)

বিকাশরঞ্জন আরও দাবি করেছেন, সারা পৃথিবীতেই নাস্তিক মানুষের সংখ্যা বাড়ছে। তাঁর মতে, বিশ্বাস বা মতাদর্শ নিয়ে মানুষের মধ্যে ভিন্নমত থাকতেই পারে। কিন্তু কোনও বিষয়ে প্রশ্ন উঠলে তার মোকাবিলা হওয়া উচিত তথ্য, যুক্তি ও আলোচনার মাধ্যমে। খুনের হুমকি দিয়ে নয়।

ফোনে হুমকির এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিকাশরঞ্জনের সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও পঞ্চানন প্রামাণিকের তরফে এই অভিযোগের বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ্যে এসেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। (Bikashranjan Bhattacharya)

আরও পড়ুন :- সরকারি অনুমতি ছাড়াই চলছে বারুইপুরের এই মাদ্রাসা, কী জানাল কর্তৃপক্ষ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment