লিফটে কুকুরকে ওঠানোকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ দুই মহিলার। ঘটনার জেরে এক শিক্ষিকাকে লাঠি দিয়ে পেটানো ও চড় মারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। গাজিয়াবাদের এক আবাসনে ঘটনাটি ঘটে। পুরো ঘটনাটিই ধরা পড়ে সিসিটিভিতে। সমাজমাধ্যমে ভাইরাল হয় এই ভিডিয়ো (pet dog)।
pet dog: কী অভিযোগ শিক্ষিকার?
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, লিফটের ভিতরে পোষা কুকুরকে নিয়ে উঠেছেন এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। একজন অন্যজনকে লাঠি নিয়ে আঘাত করে। তাতেও থামেননি ওই মহিলা। এরপর ওই শিক্ষিকাকে চড় মারেন তিনি (pet dog)।
পাল্টা কুকুরের মালিকের উপর চড়াও হন ওই শিক্ষিকা। এরপর তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে লিফটের বাইরে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তাকর্মী হস্তক্ষেপ করেন। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর। ওই শিক্ষিকার নাম হিনা বারি। তিনি ইন্দিরাপুরমের একটি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ওই শিক্ষিকার অভিযোগ, কুকুর নিয়ে আগেই ওই মহিলা লিফটে ছিলেন।
হিনার অভিযোগ, শ্বেতা অন্য বাসিন্দাদের লিফ্টে ঢুকতে দিচ্ছিলেন না। ফলে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।শেষমেশ খণ্ডযুদ্ধের রূপ নেয়।










