রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৭ নাকি ১৮ সেপ্টেম্বর, কবে বিশ্বকর্মা পুজো? জেনে নিন দিনক্ষণ

Published on: September 16, 2026
Vishwakarma Puja
---Advertisement---

বিশ্বকর্মা পুজো মানেই সাধারণত ১৭ সেপ্টেম্বর। প্রতি বছর এই দিনটিতেই কারখানা, ওয়ার্কশপ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ধুমধাম করে পুজো হয়। কিন্তু এই বছর সেই চেনা তারিখেই হচ্ছে না বিশ্বকর্মা পুজো। এ বছর পুজো হবে ১৮ সেপ্টেম্বর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ একদিন পিছিয়ে গেল কেন?

এর পিছনে রয়েছে হিন্দু পঞ্জিকার বিশেষ হিসেব। অন্যান্য বহু পুজোর দিনক্ষণ মূলত তিথি ও নক্ষত্রের উপর নির্ভর করলেও বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে হিসেবটা একটু আলাদা। এই পুজোর দিন নির্ধারণ করা হয় সূর্যের রাশি পরিবর্তনের ভিত্তিতে।

Vishwakarma Puja: সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে যোগ বিশ্বকর্মা পুজোর

জ্যোতিষ ও পঞ্জিকা অনুযায়ী, সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করার সময়কে বিশ্বকর্মা পুজোর সঙ্গে যুক্ত করা হয়। আবার বাংলা মাসের হিসেবেও ভাদ্র মাসের শেষ দিন বিশ্বকর্মা পুজোর দিন হিসেবে ধরা হয়।

তবে বাংলা মাস এবং ইংরেজি ক্যালেন্ডারের তারিখের মধ্যে প্রতি বছর একই রকম মিল থাকে না। কোনও কোনও বছরে বাংলা পঞ্জিকার হিসেবেও দিনের পরিবর্তন হয়। তাই ইংরেজি ক্যালেন্ডারে বিশ্বকর্মা পুজোর তারিখও কখনও একদিন এদিক-ওদিক হতে পারে।

গণেশের নারী রূপ, পুরাণে কেন ‘বিনায়কী’ নামে পরিচিত তিনি?

২০২৬ সালে কেন ১৮ সেপ্টেম্বর?

এ বছর সূর্য ১৭ সেপ্টেম্বরই কন্যা রাশিতে প্রবেশ করবে। কিন্তু বাংলা পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শেষ দিন পড়ছে ১৮ সেপ্টেম্বর। সেই কারণেই ২০২৬ সালে বিশ্বকর্মা পুজো পালিত হবে ১৮ সেপ্টেম্বর।

গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, ১৮ সেপ্টেম্বরের দিন একাধিক শুভ যোগও রয়েছে। ওই দিন অমৃত যোগ থাকবে সকাল থেকে একাধিক সময়ে—সকাল ৭টা ৩ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত, ৭টা ৫২ মিনিট ৮ সেকেন্ড থেকে ১০টা ১৮ মিনিট পর্যন্ত, দুপুর ১২টা ৪৩ মিনিট ৬ সেকেন্ড থেকে ২টা ২১ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত, বিকেল ৩টা ৫৯ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৫টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিট ১৪ সেকেন্ড থেকে রাত ৮টা ৪৭ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। (Vishwakarma Puja)

এ ছাড়াও মাহেন্দ্র যোগ রয়েছে সকাল ৭টা ৪ মিনিট পর্যন্ত এবং সকাল ১০টা ১৯ মিনিট থেকে দুপুর ১২টা ৪৪ মিনিট পর্যন্ত।

অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর নয়, বাংলা পঞ্জিকার হিসেব অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকর্মা পুজোর দিন ১৮ সেপ্টেম্বর। তারিখ বদলের মূল কারণ তিথি নয়, বরং সূর্যের রাশি পরিবর্তন এবং বাংলা মাসের শেষ দিনের হিসেব।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “১৭ নাকি ১৮ সেপ্টেম্বর, কবে বিশ্বকর্মা পুজো? জেনে নিন দিনক্ষণ”

Leave a Comment