মির্জাপুরের প্রথম সিরিজও বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। এবার বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির প্রায় দুই সপ্তাহ পূর্ণ করতে চলেছে। ছবিটির আয়ের গতিতে কোনও ভাটা পড়ার লক্ষণ নেই। ১২ দিনে এই ছবিটি দেশের বক্স অফিসে আয় ১৯৫.৭০ কোটি। অর্থাৎ ২০০ কোটি ছুঁই ছুঁই আলি ফজল, দিব্যেন্দু শর্মা ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি (Mirzapur the movie)।
Mirzapur the movie: বক্স অফিসে কত আয় করল?
ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’ (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১২তম দিনে ৬,৯৫০টি হল থেকে সিনেমাটি ৫.৫০ কোটি টাকা আয় করেছে। ভারতে সিনেমাটির মোট আয় এখন পর্যন্ত ১৯৫.৭০ কোটি টাকা এবং মোট কালেকশন ২৩৩.১৪ কোটি। বিদেশে ১২তম দিনে সিনেমাটি ১ কোটি টাকা আয় করেছে। যার ফলে সেখানে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪৮ কোটি টাকা। বিশ্বজুড়ে সিনেমাটির মোট গ্রস কালেকশন ২৮১.১৪ কোটি টাকা (Mirzapur the movie)।
গত ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। ২০১৮ সালে স্ট্রিমিং সিরিজ হিসেবে যাত্রা শুরু হয়। পরপর তিনটে সিজন জুড়ে শুধুই সাফল্য।
‘মির্জাপুর: দ্য মুভি’ এই ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং ৷ চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণা। ছবিটি এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার এবং এর সহ-প্রযোজক হলেন কাসিম জাগমাগিয়া ও বিশাল রামচন্দানি ।
পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু, শিবা চাড্ডা এবং শ্বেতা ত্রিপাঠীর মতো মূল কুশীলদের পাশাপাশি, এখানে আলি ফজলকে ‘গুড্ডু ভাইয়া’র চরিত্রে দেখা যাবে। এছাড়াও অভিনয় করছেন, রসিকা দুগাল, শ্রেয়া পিলগাঁওকর, শ্বেতা ত্রিপাঠী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা ৷











1 thought on “বক্স অফিসে ঝোড়ো ইনিংস, ২০০ কোটির দোরগোড়ায় ‘মির্জাপুর: দ্য মুভি’”