---Advertisement---
lifezone nursing home

Kolkata Derby: ছোটদের ডার্বি লাল হলুদ দাদাগিরি, মোহনবাগানকে ওড়াল ইস্টবেঙ্গল

January 15, 2026 8:02 PM
Kolkata League
---Advertisement---

চলতি মরশুমে কলকাতা ডার্বিতে সিনিয়র দলগুলির আধিপত্য দেখার পর এ বার সেই উত্তাপ ছড়িয়ে পড়ল জুনিয়র ময়দানেও। এলিট লিগের Kolkata Derby-তে ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত ম্যাচে ২-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল লাল-হলুদ শিবির। ফলাফলের পাশাপাশি ম্যাচের চরিত্রও ছিল পুরোপুরি ডার্বি সুলভ—লড়াই, উত্তেজনা আর কৌশলের লড়াইয়ে ভরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণ সামলে খেলায় জোর দেয়। মাঝমাঠে সংঘর্ষ থাকলেও গোলের সুযোগ তেমন তৈরি হয়নি। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ছবিটা পুরোপুরি বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান দশ জনে নেমে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

সংখ্যাগত সুবিধাকে কাজে লাগাতে বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে চিসাম নিখুঁত কাট করে বক্সে ঢুকে শক্তিশালী শটে জাল কাঁপান। এই গোলের পর লাল-হলুদ আরও একাধিক সুযোগ তৈরি করেছিল, যদিও একটি ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

Kolkata League
দুই গোলদাতা

দশ জনে খেলেও মোহনবাগান পুরোপুরি হাল ছাড়েনি। একের পর এক কর্নার এবং কিছু ভালো আক্রমণ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি। উল্টে অতিরিক্ত আক্রমণে উঠে রক্ষণ ফাঁকা করে বসে সবুজ-মেরুন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতি-আক্রমণ থেকে বদলি হিসেবে নামা প্রীতম গাইন দ্বিতীয় গোলটি করে ম্যাচ কার্যত ইস্টবেঙ্গলের পক্ষে নিয়ে যান।

এর আগের লেগে মোহনবাগান মাঠে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। সেই কারণে এই জয় ইস্টবেঙ্গলের কাছে বাড়তি গুরুত্ব বহন করছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল। অন্যদিকে ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ম্যাচের আগে শীর্ষে থাকা মোহনবাগান এই হার সত্ত্বেও শীর্ষস্থান ধরে রাখল। সাত ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ১৩—মাত্র এক পয়েন্টের ব্যবধানে চলছে শীর্ষের লড়াই।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment