রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বেতনভোগীদের জন্য সরকারের বড় উপহার, ২৫ হাজার পর্যন্ত বাড়ল PF-এ ঢোকার সীমা

Published on: September 16, 2026
PF Wage Ceiling Hiked
---Advertisement---

দেশের চাকরিজীবীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা PF-এর বাধ্যতামূলক কভারেজের বেতনসীমা মাসে ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ফলে যাঁদের বেতন ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে, তাঁরাও এবার বাধ্যতামূলকভাবে Employees’ Provident Fund Organisation (EPFO)-এর আওতায় আসবেন। সরকারের হিসাব অনুযায়ী, এর ফলে আরও প্রায় ৫১ লক্ষ কর্মী PF-এর সুবিধা পাবেন।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই সিদ্ধান্ত দীর্ঘদিনের দাবি ছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরই বেতনসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার জন্য সরকারের বছরে আনুমানিক ১১,৩৩৯ কোটি টাকা খরচ হবে।

PF Wage Ceiling Hiked: ১৫ হাজার থেকে বেড়ে হলো ২৫ হাজার

EPFO-র বেতনসীমা ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়। এবার ১২ বছর পর ফের সেই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হলো।কেন্দ্রের বক্তব্য, গত কয়েক বছরে মানুষের গড় আয় যেমন বেড়েছে, তেমনই বেড়েছে জীবনযাত্রার খরচ। বর্তমানে একজন বেতনভোগী কর্মীর গড় মাসিক আয় প্রায় ২৩ হাজার টাকা। তাই পুরনো ১৫ হাজার টাকার সীমা বদলানোর প্রয়োজন ছিল।

সহজ করে বললে ধরুন, কোনও কর্মী নতুন চাকরিতে যোগ দিলেন এবং তাঁর বেসিক বেতন ও ডিয়ারনেস অ্যালাওয়েন্স মিলিয়ে মাসে ১৬ হাজার টাকা। এতদিন ১৫ হাজার টাকার সীমার কারণে, সেই কর্মী ১৫ হাজার টাকার উপরে পিএফ পেতেন। বাকিব১ হাজার টাকার উপর পিএফ দেওয়া হবে কি না সেটা তাঁর সংস্থা সিদ্ধান্ত নিত।

Google Drive-এর স্টোরেজ শেষ? ফ্রি-তে মাত্র ২ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ফ্রি ক্লাউড ড্রাইভ

কিন্তু নতুন নিয়মে সেই কর্মীর বেতন ২৫ হাজার টাকার সীমার মধ্যে থাকায় তাঁকে PF-এর আওতায় আনতে হবে। অর্থাৎ আরও বেশি কর্মী নিয়মিত সঞ্চয় এবং ভবিষ্যতের সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন। এতদিন এই বেতনসীমার কারণে অনেকে Employees’ Pension Scheme (EPS)-এর সুবিধা থেকেও বাইরে ছিলেন।

সংস্থাগুলিরও বাড়বে দায়িত্ব

নতুন নিয়মের প্রভাব শুধু কর্মীদের উপর নয়, নিয়োগকর্তাদের উপরও পড়বে। বেসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত হলে সংশ্লিষ্ট কর্মীদের জন্য নিয়োগকর্তাকেও PF-এ ১২ শতাংশ পর্যন্ত অবদান রাখতে হবে। EPS এবং EDLI-র ক্ষেত্রেও পরিবর্তনের প্রভাব পড়বে।ফলে সংস্থাগুলিকে তাদের HR, পে রোল এবং PF সংক্রান্ত নথি ও অনলাইন ব্যবস্থাতেও দ্রুত পরিবর্তন করতে হবে। বর্তমানে EPFO-র সদস্য সংখ্যা প্রায় ৭.৯৮ কোটি এবং এর আওতায় রয়েছে প্রায় ৭.৬৮ লক্ষ সংস্থা। (PF Wage Ceiling Hiked)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “বেতনভোগীদের জন্য সরকারের বড় উপহার, ২৫ হাজার পর্যন্ত বাড়ল PF-এ ঢোকার সীমা”

Leave a Comment