রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ উপহার, ফুলিয়ার জামদানিতে ফুটে উঠল মোদির মুখ

Published on: September 17, 2026
PM Modis Birthday Special Gift
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে এবার একেবারে অন্যরকম শ্রদ্ধা জানালেন নদিয়ার ফুলিয়ার তাঁতশিল্পী। কোনও কাগজে বা ক্যানভাসে রং-তুলি দিয়ে নয়, সিল্কের জামদানি কাপড়ের উপর সুতো বুনেই ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি। ফুলিয়ার এই অভিনব শিল্পকর্ম ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই বিশেষ লাইন আর্ট পোর্টেট। পুরো কাজটাই হাতে বোনা। অর্থাৎ দূর থেকে দেখলে মনে হবে যেন কাপড়ের উপর নিখুঁতভাবে ছবি আঁকা হয়েছে। কিন্তু কাছে গেলেই বোঝা যাবে, রং-তুলির কোনও ব্যবহার নেই। সূক্ষ্ম সুতো আর তাঁতের কাজেই তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর মুখের অবয়ব।

PM Modi’s Birthday Special Gift: ১০ দিনে তৈরি অনন্য শিল্পকর্ম

এই বিশেষ জামদানি ওয়াল আর্ট তৈরির দায়িত্ব ছিল বীরেন কুমার বসাকের দলের গুণী তাঁতী বিবেক বিশ্বাসের উপর। প্রায় ১০ দিন ধরে পরিশ্রম করে তিনি এই কাজটি সম্পূর্ণ করেন। সূক্ষ্ম লাইন আর্টের নকশাকে তাঁতের মাধ্যমে কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই কাজই দক্ষতার সঙ্গে করেছেন বিবেক।

বীরেন কুমার বসাকের পুত্র অভিনব বসাক জানান, এই শিল্পকর্মটি বিক্রির জন্য তৈরি করা হয়নি। বরং তাঁর বাবার ইছাতেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বাংলার তাঁতশিল্পীদের দক্ষতা, পরিশ্রম এবং সৃজনশীলতার একটি নিদর্শন হিসেবেই এটি তৈরি করা হয়েছে। তাই এই কাজের সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্য জড়িয়ে নেই।

মোদির জন্মদিনে জোড়াবাগানে যজ্ঞ, ছবির সামনে ধোকলা-লাড্ডুর নৈবেদ্য

রবীন্দ্রনাথ দিয়ে শুরু, এবার মোদির প্রতিকৃতি

জামদানিতে এই ধরনের ফাইন আর্ট লাইন আর্ট তৈরির ভাবনা অবশ্য একদিনে আসেনি। বীরেনবাবুর পুত্র অভিনব বসাকের ভাবনা থেকেই এই বিশেষ ধরনের কাজের শুরু। ২০১৬ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি জামদানির উপর ফুটিয়ে তোলা হয়েছিল। তারপর থেকে একে একে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মুখের অবয়ব জামদানি বুননে তুলে ধরা হয়েছে।

সেই ধারাবাহিকতাতেই এবার তৈরি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাইন আর্ট পোর্টেট। জামদানির ঐতিহ্যবাহী বুননের সঙ্গে আধুনিক ফাইন আর্টের এই মেলবন্ধন ফুলিয়ার তাঁতশিল্পের বৈচিত্র্যকেই সামনে এনেছে। একটি সাধারণ কাপড়কে কীভাবে দীর্ঘ সময় ধরে নিখুঁত হাতের কাজের মাধ্যমে শিল্পকর্মে পরিণত করা যায়, এই বিশেষ জামদানি তারই উদাহরণ। (PM Modi’s Birthday Special Gift)

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে তৈরি হলেও এই শিল্পকর্মের মধ্যে মূলত ধরা পড়েছে বাংলার তাঁতশিল্পীদের হাতের কাজের দক্ষতা। ফুলিয়ার তাঁতে সুতোয় সুতোয় ফুটে ওঠা এই প্রতিকৃতি তাই জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী জামদানি শিল্পের সৃজনশীলতারও একটি বিশেষ নিদর্শন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ উপহার, ফুলিয়ার জামদানিতে ফুটে উঠল মোদির মুখ”

Leave a Comment