---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee Mahakal Temple: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা

January 16, 2026 12:15 AM
Mamata Banerjee Mahakal Temple
---Advertisement---

বিভিন্ন কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Mahakal Temple)। শুক্রবার, ১৬ জানুয়ারি দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে যাবেন তিনি। এরপর সেখান থেকে সড়ক পথে চলে যাবেন মাটিগাড়ার চাঁদমনি এলাকায়। সেখানে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মহাকাল মন্দির নির্মাণের শিলান্যাস করবেন। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের চাঁদমনি এলাকায় মোট ১৮ একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির। হিডকোকে শিলান্যাস অনুষ্ঠানের দায়িত্বে রাখা হয়েছে। সঙ্গে থাকছে জেলা স্তরের সমস্ত দপ্তর ও পূর্ত দপ্তর। উত্তরবঙ্গের প্রায় সব ক’টি জেলা থেকেই জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন ওই অনুষ্ঠানে।

গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেসময় দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির গড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। মহাকাল মন্দির নির্মাণ হলে, উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পে আরও গতি আসবে বলে মনে করছে বিভিন্ন মহল।

ওই কর্মসূচির পর সেখান থেকে সড়ক পথ চলে যাবেন উত্তরকন্যায়। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নবনির্মিত সার্কিট বেঞ্চের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে থাকায় শহরের আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার কোন খামতি না থেকে তার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে একদিকে যেমন টহলারি ভ্যানের ব্যবস্থা, পাশাপাশি ড্রোন দিও নজরদারি চালাবে পুলিশ।

রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞদের অভিমত, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বরাবর বেশ গুরুত্বপূর্ণ। এর আগে যতবারই তিনি উত্তরবঙ্গ গিয়েছেন, উত্তরবঙ্গবাসীর জন্য কিছু না কিছু প্রকল্প ঘোষণা করেছেন। সেই দিকেও তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গবাসী।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment