রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আশ্বিনের শুরুতে বৃষ্টির সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সতর্কতা রাজ্যে

Published on: September 18, 2026
---Advertisement---

সকাল থেকে মেঘের আনাগোনা। বিকেল গড়াতেই কোথাও আকাশ কালো করে নামতে পারে বৃষ্টি, আবার কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। আবহাওয়ার এই বদলে আগামী কয়েক দিন রাজ্যের মানুষকে সতর্ক থাকতে বলেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। (Weather Update)

কলকাতায় বাড়বে অস্বস্তি

কলকাতায় আজ ও শনিবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে ২২ সেপ্টেম্বর থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। (Weather Update)

দক্ষিণবঙ্গে আজ সতর্কতা

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

রবিবার সকালেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমবে। শনিবার থেকে মঙ্গলবার কয়েকটি জেলার দু-এক জায়গায় বৃষ্টি হলেও কোনও সতর্কতা নেই। (Weather Update)

অর্ণব নিয়ে নজর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে এখনও সরকারি কোনও ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর। অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “আশ্বিনের শুরুতে বৃষ্টির সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সতর্কতা রাজ্যে”

Leave a Comment