বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে ফের খুশির হাওয়া। দ্বিতীয়বার মা-বাবা হলেন তাঁরা। শনিবার,১৯ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। অর্থাৎ এবার আর একা নয়, ছোট্ট দুয়ার খেলাধুলার সঙ্গী হিসেবে এল ফুটফুটে বোন। এই সুখবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
দীপিকা ও রণবীর নিজেরাই ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান। ফলে তিনের পরিবার এবার চার হল। ছোট্ট দুয়া পেল বড় দিদির নতুন পরিচয়।
Deepika Ranveer’s Second Child: সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো, তারপরেই এল সুখবর
দ্বিতীয় সন্তান জন্মের কিছুদিন আগেই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেখানে পুজো দিয়ে আশীর্বাদ নেন তাঁরা। এই মন্দিরের সঙ্গে দীপিকার মাতৃত্বের যেন একটি বিশেষ যোগও তৈরি হয়েছে।
এর আগেও দুয়ার জন্মের আগে অন্তঃসত্ত্বা দীপিকাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। সেই সময় সবুজ বেনারসি পরে মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। আর এবারও দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসার আগে একই মন্দিরে আশীর্বাদ নিতে দেখা গেল তারকা দম্পতিকে। এরপরই এল সুখবর।
সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝেই দিয়েছিলেন বড় ঘোষণা
এ যেন দ্বিতীয় ইনিংস। কয়েক মাস আগেও দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এমনও গুঞ্জন ছড়িয়েছিল যে, দীর্ঘদিন ধরে নাকি আলাদা থাকছেন তাঁরা। একসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টও খুব একটা দেখা যাচ্ছিল না। ফলে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।
তবে সেই জল্পনার মাঝেই দীপিকা-রণবীর জানিয়ে দেন, তাঁদের পরিবার আরও এক সদস্য বাড়তে চলেছে। দুয়ার জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে আসে দীপিকার বেবিবাম্পের ছবিও। তখনই স্পষ্ট হয়ে যায়, নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি। (Deepika Ranveer’s Second Child)
এবার সেই অপেক্ষারও অবসান। দুয়া পেল তার ছোট বোন, আর দীপিকা-রণবীরের পরিবারে সদস্য সংখ্যা বেড়ে হলো চার। এই খুশির খবর প্রকাশ্যে আসার পর থেকেই তারকা দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। আগামী দিনে দীপিকার দ্বিতীয় কন্যা সন্তানকে দেখার আশায় তাঁরা।
বড় পর্দায় প্রথমবার করিনা-পৃথ্বীরাজ, বক্স অফিসে কেমন ফল করল ‘দায়রা’?












