এবারের ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক দেব। আর সঞ্চালকের আসনে দেবকে দেখার পর থেকেই দর্শকদের একাংশের তুলনা শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কারণ, দীর্ঘদিন ধরে দাদাগিরি বলতেই দর্শকদের মনে প্রথমেই এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। এবার তাঁর জায়গায় দেবকে দেখে সেই তুলনা আরও স্বাভাবিকভাবেই সামনে এসেছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের তুলনাকে কীভাবে দেখছেন দেব? দাদাগিরির দায়িত্ব পাওয়ার পর কি বদলেছে সৌরভের সঙ্গে তাঁর সম্পর্ক? সম্প্রতি এই সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেতা-সাংসদ।
Dev Sourav Ganguly Relation: সৌরভের পর ‘দাদাগিরি’ দেবের
এতদিন দাদাগিরির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখে অভ্যস্ত ছিলেন দর্শকরা। মাঝে একবার মিঠুন চক্রবর্তীকেও এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল। কিন্তু দর্শকদের কাছে ‘দাদা’ মানেই যেন সৌরভ। এবার সেই চেনা ছবিতে এসেছে বদল। সৌরভের পরিবর্তে দাদাগিরির নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিনেতা দেব।
অন্যদিকে, বাংলা বিগ বসের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে একই সময়ে দুই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে এই দুই পরিচিত মুখকে। স্বাভাবিকভাবেই দেব ও সৌরভকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এই পরিস্থিতির কোনও প্রভাব তাঁদের ব্যক্তিগত সম্পর্কে পড়েনি বলেই জানিয়েছেন দেব।
‘দাদার সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে’
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গে দেব স্পষ্ট করে জানিয়েছেন, তাঁদের সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি। দাদার সঙ্গে আগে যেমন সম্পর্ক ছিল, এখনও তেমনই রয়েছে। বরং দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব পাওয়ার পর সৌরভের সঙ্গেই প্রথম কথা বলেছিলেন বলে জানিয়েছেন দেব। একে অপরের প্রতি যে সম্মান আগে ছিল, এখনও সেটাই রয়েছে বলে স্পষ্ট করেছেন অভিনেতা।
সলমনের মন্তব্যের পর হুঁশ ফিরল, ক্যাটরিনার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানি RJ
তুলনা নিয়ে কী বললেন দেব?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সঞ্চালনার তুলনা প্রসঙ্গেও বেশ স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছেন দেব। তাঁর বক্তব্য, নতুন কোনও কাজ করতে গেলেই তুলনা হওয়াটা খুব স্বাভাবিক। দর্শকরা আগে যাঁকে কোনও একটি চরিত্র বা অনুষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে দেখে এসেছেন, নতুন কেউ সেই জায়গায় এলে তুলনা আসবেই।
এই প্রসঙ্গে বিগ বসের উদাহরণও টেনেছেন দেব। যেমন বিগ বসের সঞ্চালনা নিয়ে সলমন খানের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুলনা করা হচ্ছে, তেমনই দাদাগিরির মঞ্চে তাঁকে দেখে সৌরভের সঙ্গে তুলনা করা হচ্ছে। দেবের মতে, এই তুলনাকে খুব স্বাভাবিকভাবেই দেখা উচিত। (Dev Sourav Ganguly Relation)
তাই দাদাগিরির নতুন দায়িত্ব, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা কিংবা একই সময়ে দু’জনের দুই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা—কোনও কিছুই তাঁদের সম্পর্কের সমীকরণে প্রভাব ফেলেনি। বরং সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি তাঁর সম্মান আগেও যেমন ছিল, এখনও তেমনই রয়েছে বলেই স্পষ্ট করে দিয়েছেন দেব।










