রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজোর আগে ৫ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে কবে? এখনই জানুন বিস্তারিত

Published on: September 22, 2026
Bank Strike
---Advertisement---

চলতি মাসের শেষেই ব্যাঙ্কের কাজ নিয়ে বড় সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। কারণ, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফের দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। তার আগে ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার। ফলে ধর্মঘট হলে টানা পাঁচ দিন ব্যাঙ্কের শাখায় গিয়ে সাধারণ পরিষেবা পাওয়া কঠিন হতে পারে। তাই যাঁদের নগদ টাকা তোলা, নথিপত্রের কাজ বা অন্য কোনও জরুরি শাখা-নির্ভর পরিষেবা দরকার, তাঁদের আগে থেকেই কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Bank Strike: কেন ধর্মঘটের ডাক?

সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কের কাজের দাবিতেই মূলত এই ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। এর আগে ২০২৪ সালে এই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তা কার্যকর হয়নি বলে দাবি UFBU-র। পাশাপাশি Performance Linked Incentive (PLI) ব্যবস্থা প্রত্যাহারের দাবিও রয়েছে। সরকার অবশ্য আলোচনার পর PLI আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এই সমস্ত দাবি নিয়েই ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ককর্মীরা। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের সময় হওয়ায় পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ। ওই সময়ে হিসাব মেলানো, প্রভিশনিং এবং ট্রেজারি ও মার্কেট সংক্রান্ত একাধিক কাজ হয়। এর আগে ১১ সেপ্টেম্বরও এক দিনের ধর্মঘট হয়েছিল। তবে এতকিছুর পরেও দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলি। যদিও সরকার ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটে না যাওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু সেই আবেদনে তাঁরা সাড়া দেবেন কি না তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপরই।

চিনি ও আনাজের দামে নাজেহাল গেরস্ত, গড়িয়াহাট বাজারে হানা EB-র

SBI, Union Bank-এ কি চলবে পরিষেবা?

ইতিমধ্যেই SBI এর তরফে গ্রাহকদের ধর্মঘটের আগেই জরুরি শাখার কাজ সেরে নেওয়ার কথা বলা হয়েছে। তবে ATM, UPI, ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং, কাস্টমার সার্ভিস সেন্টারের মতো বিকল্প পরিষেবা ব্যবহার করা যাবে। Union Bank-ও তার গ্রাহকদের মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং, ATM, ADWM, UPI, কাস্টমার সার্ভিস সেন্টার এবং Business Correspondent পয়েন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

তবে শাখায় গিয়ে করতে হয় এমন কাজ থাকলে ২৬ সেপ্টেম্বরের আগেই তা সেরে নেওয়াই নিরাপদ। ধর্মঘটের সময় ATM ও ডিজিটাল পরিষেবা চালু থাকলেও প্রয়োজনে আগেভাগে নগদ তুলে রাখাই ভালো।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now