---Advertisement---
lifezone nursing home

India vs Bangladesh U19: বাংলাদেশকেও পাকিস্তানের মতো শিক্ষা, হাত মেলাল না ভারত

January 17, 2026 3:09 PM
India vs bangladesh u19
---Advertisement---

পাকিস্তান ও বাংলাদেশকে একই আসনে ফেলল ভারত। গত এশিয়া কাপে ভারতের সিনিয়র দল পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। এই নিয়ে অনেক টালবাহানা চলে। এ বার একই ছবি দেখা গেল ছোটদের বিশ্বকাপেও (India vs Bangladesh U19)। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশের বিরুদ্ধে। সেখানে ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক জাওয়ার আবরারের সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে।

টসের সময়ের ঘটনা

নামিবিয়ার বুলাওয়ায়োতে কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। পড়শি দেশের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম অসুস্থ থাকায় এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। বাংলাদেশের হয়ে তিনি টস করতে আসেন। অন্যদিকে ভারতের হয়ে টস করতে আসেন আয়ুষ মাত্রে।

দেখা যায় টসের পর আয়ুষের পাশ দিয়েই হেঁটে যান জাওয়াদ। তবে এক অন্যের সঙ্গে হ্যান্ডশেক করেননি কেউই। শুধু তাই নয়, কেউই কোনও কথা বলেননি নিজেদের মধ্যে। এক অন্যের দিকে তাকাতেও দেখা যায়নি।

এর পর দুই দেশের জাতীয় সঙ্গীতের পর কেউ কারও সঙ্গে হাত মেলাননি। শুধু তাই নয়, সৌজন্য বিনিময় করতেও দেখা যায়নি। যার পর প্রশ্ন উঠতে শুরু করেছে পাকিস্তান ও বাংলাদেশকে একই আসনে ফেলল ভারত?

কেন হাত মেলাল না ভারত?

এই বিষয়ে কারণ না জানানো হলেও, দুই দেশের মধ্যে চলা ঝামেলাই এর নেপথ্যে রয়েছে। মুস্তাফিজ়ুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর ক্রিকেট মাঠে বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেই কারণেই এই সিদ্ধান্ত। বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ করার পর বাংলাদেশ ভারতে খেলতে আসতেও অস্বীকার করেছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment