বলিউডে ফের শোকের ছায়া। মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান (Mushtaq Khan) মুশতাক খান। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর পরিবারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
Mushtaq Khan: দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্র
হিন্দি সিনেমা, টেলিভিশন এবং নাট্যমঞ্চ—তিন মাধ্যমেই দীর্ঘদিন কাজ করেছেন মুশতাক। বিশেষত পার্শ্বচরিত্রে তাঁর স্বচ্ছন্দ অভিনয় এবং নিখুঁত কমিক টাইমিং দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছিল। কয়েক দশকের কেরিয়ারে একাধিক প্রজন্মের দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
Mushtaq Khan: ‘গদর’-এর গুল খান থেকে ‘স্ত্রী ২’
১৯৯৩-এর হাম হ্যায় রাহি প্যায়ার কে দিয়ে শুরু করে রাজা, গদর: এক প্রেম কথা, জোড়ি নম্বর ১, মুঝসে শাদী করোগী, ওয়েলকাম, ওয়ান্টেড, ও মাই গড!, স্ত্রী এবং স্ত্রী ২-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০০১-এর গদর: এক প্রেম কথা-য় ‘গুল খান’ চরিত্রটি বিশেষভাবে জনপ্রিয় হয়। ২০২৩-এর গদর ২-তেও একই চরিত্রে ফের দেখা যায় তাঁকে।
শেষদিন পর্যন্ত ক্যামেরার সামনে
(Mushtaq Khan) জীবনের শেষ পর্বেও অভিনয় থেকে দূরে সরে যাননি মুশতাক। জাত, ধুম ধাম, বনবাস, বেবি জন, উগ্রপুর ফাইলস, অন্বেষণ এবং ভাবিজি ঘর পর হ্যায়-এর মতো সাম্প্রতিক প্রজেক্টেও কাজ করেছেন। কমেডি হোক বা সিরিয়াস চরিত্র—তাঁর সাবলীল অভিনয় ছিল বরাবরই নজরকাড়া। তাঁর প্রয়াণে হিন্দি বিনোদন জগত হারাল এক পরিচিত ও দক্ষ চরিত্রাভিনেতাকে।
এক হাতে গুলির ক্ষত, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ছবিতে ‘ভিন্টেজ’ লুকে রণবীর












