রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গরম জল বা ছুরি দিয়ে খুঁচিয়ে নয়, এভাবেই ১০ মিনিটেই দ্রুত গলবে ফ্রিজের বরফ

---Advertisement---

দ্রুত বরফ প্রয়োজন? বা ফ্রিজ পরিষ্কার করবেন? ফ্রিজে জমে রয়েছে অনেক বরফ। কিছুতেই বের করতে পারছেন না? কী করে ১০ মিনিটেই দ্রুত বরফ গলাবেন? একটু বুদ্ধি খাটালেই কোনও ঝামেলা ছাড়া আর ফ্রিজের কোনও ক্ষতি না করে খুব সহজে এই জমে থাকা বরফ বার করে নিতে পারবেন। অনেকে বরফ গলাতে ছুরি বা গরম জলের ব্যবহার করেন। যা একদমই করা উচিত নয়। এতে ফ্রিজের ভেতরের প্লাস্টিক বা গ্যাস পাইপ ফুটো হয়ে যেতে পারে। একবার গ্যাসের পাইপ নষ্ট হলে পুরো ফ্রিজটাই অকেজো হয়ে যাবে। তাই ছুরি বা গরম জল ছাড়া কীভাবে বরফ গলাবেন তা জেনে নিন (defrost freezer quickly)।

defrost freezer quickly: কীভাবে বরফ গলাবেন?

১. এই পরিস্থিতিতে ফ্রিজের দরজা খুলে দিন। একটি ফ্যান ফ্রিজের ভেতরের দিকে চালিয়ে দিন। ঘরের স্বাভাবিক হাওয়া ভেতরে ঢুকলে বরফ খুব দ্রুত গলতে শুরু করবে। এরপর একটি প্লাস্টিকের চামচ দিয়ে হালকা হাতে নরম হয়ে যাওয়া বরফগুলো তুলে ফেলুন, দেখবেন সব বরফ এক ঘণ্টাও লাগবে না পরিষ্কার হয়ে যাবে (defrost freezer quickly)।

২. হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিয়ে বরফ গলানো যায়। তবে মনে রাখবেন, ড্রায়ারটি যেন ফ্রিজের ভেতরের প্লাস্টিক বা সরাসরি বরফের খুব কাছে না যায় (অতিরিক্ত তাপে প্লাস্টিক গলে যেতে পারে)। এছাড়া গলানো জলে যাতে ড্রায়ারে না ঢোকে সেদিকে নজর রাখতে হবে।

৩. বরফ কিছুটা নরম হয়ে এলে ফ্রিজের সঙ্গে থাকা প্লাস্টিকের স্ক্র্যাপার বা রান্নাঘরের কাঠের চামচ দিয়ে আলতো করে বরফ টেনে বের করুন। কোনও অবস্থাতেই ধাতব বা ধারালো কিছু ব্যবহার করবেন না। একটি কাপড়ে হালকা গরম জল ভিজিয়ে তা দিয়ে জমে থাকা বরফের ওপর চেপে ধরলে বরফ দ্রুত আলগা হয়ে যায়।

৪. একটি সুতি কাপড় বা তোয়ালে গরম জলে ভিজিয়ে ভালো করে চিপে নিন। এবার এই গরম ভেজা কাপড়টি বরফের ওপর চেপে ধরুন। এতে বরফ নরম হয়ে দ্রুত খসে পড়বে।

৫.ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বরফ দ্রুত পরিষ্কার করা সম্ভব। এর মাধ্যমে জমে থাকা ছোট বরফের টুকরো বা জল সহজে শুষে নেওয়া যায়। বরফ পুরোপুরি না গলা পর্যন্ত তা জোর করে টেনে তোলার চেষ্টা করবেন না। এতে ফ্রিজের ভেতরের প্লাস্টিকের বডি ভেঙে যেতে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “গরম জল বা ছুরি দিয়ে খুঁচিয়ে নয়, এভাবেই ১০ মিনিটেই দ্রুত গলবে ফ্রিজের বরফ”

Comments are closed.