রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বন্ধ গাড়িতে পা বাঁধা অবস্থায় অচৈতন্য ব্যক্তি, এন্টালিতে চাঞ্চল্য

Published on: October 7, 2026
Entally Incident
---Advertisement---

রাস্তার ধারে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা একটি বন্ধ গাড়ি ঘিরে আচমকাই চাঞ্চল্য ছড়াল কলকাতার এন্টালিতে। গাড়ির ভিতর থেকে প্রায় ৪৫ থেকে ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও রহস্য বাড়িয়েছে তাঁর পা দড়ি দিয়ে বাঁধা থাকার বিষয়টি। বুধবার সকালে ২৫, ডি সি দে রোডের সামনে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তার উপর একটি গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। গাড়িটির ভিতর থেকে লক করা ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় এন্টালি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। (Entally Incident)

পুলিশ গিয়ে গাড়ির ভিতরে উঁকি দিয়ে দেখতে পায় পিছনের সিটের সামনে এক ব্যক্তি পড়ে রয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। গাড়িটি ভিতর থেকে লক থাকায় সরাসরি দরজা খুলে তাঁকে বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় এক মেকানিকের সাহায্য নেওয়া হয়। মেকানিক দিয়ে গাড়ির তালা ভেঙে ওই ব্যক্তিকে বাইরে বের করে আনা হয়।

প্রাথমিক ভাবে ওই ব্যক্তির কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এমনকি তাঁর নাড়ির স্পন্দনও পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ সূত্রে খবর। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে তাঁর পা দড়ি দিয়ে বাঁধা থাকার ঘটনায়।

নিশ্চিত রেজিনগর বিধানসভায় হার, রাজনীতি থেকে অবসর হুমায়ুন কবীরের

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তদন্তে নামে কলকাতা পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের দল। গাড়ির ভিতর এবং আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার প্রক্রিয়ার পুরো ঘটনাটিও ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তি কীভাবে গাড়ির ভিতরে এলেন, কতক্ষণ ধরে তিনি সেখানে ছিলেন, গাড়িটি কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে তাঁর পা কেন দড়ি দিয়ে বাঁধা ছিল—এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আপাতত ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। তদন্ত এগোলেই গোটা ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now