রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Litton Das: বাংলাদেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন অধিনায়ক লিটন দাস? মন্তব্যে তোলপাড়

Litton das
---Advertisement---

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট এখন কার্যত অনিশ্চয়তার অন্ধকারে। খেলবে কি না, খেললে কোথায় খেলবে— এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর নেই কারও কাছেই। আর এই অস্থির পরিস্থিতির সবচেয়ে বড় চাপ এসে পড়েছে দলের অধিনায়ক লিটন দাসের উপর (Litton Das)। বিশ্বকাপ সংক্রান্ত প্রশ্ন উঠতেই বারবার যে শব্দটি তাঁর মুখে ঘুরে ফিরে এসেছে, তা হল— ‘নিরাপদ নয়’।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে মিরপুরে সাংবাদিক সম্মেলনে লিটন দাসকে যখন বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তাঁর জবাব ছিল বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব? আমি অনিশ্চিত, সবাই অনিশ্চিত। আর এটা আমার জন্য নিরাপদ নয়, তাই কোনও উত্তর দেব না।” শুধু ক্রিকেট নয়, ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েন নিয়েও প্রশ্ন উঠলে স্পষ্ট ভাষায় জানান, এই বিষয়ে মুখ খোলা তাঁর কাছে নিরাপদ নয়।

এই ‘নিরাপত্তা’ শব্দটাই এখন লিটনের বক্তব্যের মূল সুর। একজন জাতীয় দলের অধিনায়ক হয়েও তিনি প্রকাশ্যে কোনও অবস্থান নিতে পারছেন না— যা পরিস্থিতির গভীরতাই তুলে ধরে। মুস্তাফিজ়ুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর BCB যে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি তুলেছে, তার সরাসরি প্রভাব পড়েছে দলের উপর। ICC সূচি বা ভেন্যু বদলের দাবি খারিজ করায় চাপ আরও বেড়েছে।

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে দাঁড়িয়ে এখনও বাংলাদেশ জানে না— তারা আদৌ খেলবে কি না, খেললে কোন দেশে যাবে, কার বিরুদ্ধে নামবে। অথচ গ্রুপ C-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়ের মতো শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ নির্ধারিত রয়েছে কলকাতা ও মুম্বইয়ে। এই আবহে লিটনের সবচেয়ে বড় উদ্বেগ, কথা বললে যেন ভুল বার্তা না যায় বা তাঁকে ব্যক্তিগত ভাবে কোনও ঝুঁকির মুখে না পড়তে হয়।

একদিকে অধিনায়ক হিসেবে দলকে মানসিক ভাবে আগলে রাখা, অন্যদিকে নিজের নিরাপত্তা— দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে লিটন দাস এখন বাংলাদেশের ক্রিকেটের অনিশ্চয়তার প্রতীক। বিশ্বকাপের আগে এই অস্বস্তিই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment