---Advertisement---
lifezone nursing home

SIR Form 7: তৃণমূলের পথ অবরোধ, কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ জিরাটে

January 21, 2026 5:32 PM
SIR Form 7
---Advertisement---

SIR-এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে বিক্ষোভের খবর উঠে এসেছে সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে। অবরোধ, ভাঙচুর, আগুন সবই ছিল সেই বিক্ষোভে। এবার বিক্ষোভ তৃণমূলের। ভোটার তালিকায় নাম বাদের আবেদনপত্র ফর্ম ৭ (SIR Form 7) জমাকে কেন্দ্র করে বিক্ষোভ হুগলির বলাগড়ের জিরাটে। পথ অবরোধ করে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান ঘাসফুল শিবিরের নেতাকর্মী সমর্থকেরা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

তৃণমূলের অভিযোগ, কয়েক হাজার ফর্ম ৭ জমা পড়েছে শুনানি কেন্দ্রে। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ সামিল হয়েছে তারা। বুধবার দুপুরে অসম লিঙ্ক রোডের জিরাট বিডিও কার্যালয়ের সামনে এই অবরোধ হয়। প্রায় মিনিট ১৫ চলা পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশ পুতুল জ্বালানো হয়।

আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, মাঝ রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ

অন্য দিকে SIR ফর্ম ৭ কে কেন্দ্র করে বলাগড় সংখ্যালঘু সেলের তরফেও বিক্ষোভ দেখানো হয়। এদিন বিডিও গেটে সামনে অবস্থান বিক্ষোভ চলে। বুধবারের এই বিক্ষোভে হাজির ছিল বলাগড় ব্লকের কোর কমিটি সদস্য শ্যামাপ্রসাদ রায় বন্দোপাধ্যায়, প্রাক্তন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস, সংখ্যালঘু সেলের বলাগড়ের সভাপতি শেখ জসিমুদ্দিহীন-সহ তৃণমূলের নেতা কর্মীরা। অবরোধে শামিল হন ওই ব্লকের বাসিন্দাদের একাংশও।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই ব্লকে প্রায় তিন হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নামে ওই ফর্ম জমা পড়েছে। চক্রান্ত করে এমনটা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলি জেলা গ্রামীণ পুলিশের কর্তারা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment