রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘আম্বানির লাভ কমবে, ব্যবসা বন্ধ হবে না’, স্টারলিঙ্ক নিয়ে মন্তব্য মাস্কের

Published on: October 11, 2026
Elon Musk
---Advertisement---

ভারতের বাজারে স্টারলিঙ্ক চালু হলে বাড়বে প্রতিযোগিতা, আর তাতে লাভবান হবেন সাধারণ গ্রাহকরা। এমনটাই দাবি করলেন স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। তাঁর বক্তব্য, স্টারলিঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় মুকেশ আম্বানির সংস্থার লাভ কমতে পারে। কিন্তু তাতে তাঁর ব্যবসা বন্ধ হয়ে যাবে না। বরং গ্রাহকদের সামনে ইন্টারনেট পরিষেবা বেছে নেওয়ার আরও সুযোগ তৈরি হবে। ভারতে স্টারলিঙ্কের বাণিজ্যিক পরিষেবা চালু হওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার সমাজমাধ্যমে এই মন্তব্য করেছেন ইলন মাস্ক।

এক্স-এ একটি পোস্টে মাস্ক লেখেন, স্টারলিঙ্কের ভারতে প্রবেশ নিয়ে আপত্তি জানানো ব্যক্তিদের যুক্তিগুলো পরস্পরবিরোধী। একদিকে বলা হচ্ছে, আম্বানির সংস্থার সস্তার পরিষেবার সঙ্গে স্টারলিঙ্ক প্রতিযোগিতায় পেরে উঠবে না। আবার অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে, স্টারলিঙ্ক বাজারে এলে তা বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। মাস্কের মতে, বাজারে প্রতিযোগিতা বাড়লে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হন।

দাম কমাতে হবে স্টারলিঙ্ককেও

ভারতে ব্যবসা করতে গেলে পরিষেবার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে বলেও স্পষ্ট জানিয়েছেন মাস্ক। তাঁর বক্তব্য, স্টারলিঙ্কের পরিষেবার দাম বেশি হলে গ্রাহকরা তা কিনবেন না। তাই গ্রাহকদের আকৃষ্ট করতে হলে সংস্থাকে কম মূল্যে পরিষেবা দিতে হবে। অর্থাৎ, শুধু উন্নত প্রযুক্তি নয়, পরিষেবার দামও ভারতে স্টারলিঙ্কের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রিয়াধ বিমানবন্দরে ফের হুথি হামলা, মৃত ১২, আহত ৩০৯

‘ভারতের আসল বস আম্বানি’, কটাক্ষ মাস্কের

স্টারলিঙ্কের পরিষেবা চালু হতে দেরি হওয়া নিয়ে শুক্রবারও আম্বানিকে কটাক্ষ করেছিলেন মাস্ক। তাঁকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করে দাবি করেন, আম্বানিই নাকি ভারতের আসল ক্ষমতাশালী ব্যক্তি। এরপরই স্টারলিঙ্ককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আবেদনও জানান তিনি। পাশাপাশি, নিজেদের বাজার ধরে রাখতে কিছু ব্যবসায়িক গোষ্ঠী স্টারলিঙ্কের প্রবেশে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মাস্ক (Elon Musk)।

তবে কেন্দ্রের বক্তব্য, পরিষেবা চালু হতে দেরির কারণ প্রয়োজনীয় নিয়ম ও নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের প্রক্রিয়া। ইতিমধ্যেই স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার জন্য লাইসেন্স পেয়েছে রিলায়েন্স জিও স্যাটকম, এয়ারটেলের সমর্থনপুষ্ট ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং স্টারলিঙ্ক। তবে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ও স্যাটেলাইট স্পেকট্রামের দাম নির্ধারণের কাজ এখনও বাকি। ফলে ভারতে স্টারলিঙ্কের বাণিজ্যিক পরিষেবা কবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘আম্বানির লাভ কমবে, ব্যবসা বন্ধ হবে না’, স্টারলিঙ্ক নিয়ে মন্তব্য মাস্কের”

Comments are closed.