মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বাতিল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারির অভিযোগের প্রতিবাদে রবিবার কলকাতায় মিছিলের ডাক দিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। ABVP, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি চালানোর অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
SFI Protest: শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল
শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্রসমাজ। দুপুর আড়াইটে নাগাদ শিয়ালদহের স্মার্ট বাজারের সামনে জমায়েতের কথা জানিয়েছিলেন উদ্যোক্তারা। মিছিলের অন্যতম স্লোগান ছিল, ‘STOP Gyanesh’। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
গতকাল দিল্লিতে CJP-র আন্দোলনে ব্যাপক ধরপাকড়ের বাম ছাত্রদের আটকের পর রবিবার একই ইস্যুতে কলকাতায় এই মিছিলের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা, SIR প্রক্রিয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দখলদারির অভিযোগের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানানোই ছিল উদ্যোক্তাদের লক্ষ্য।
আটক নয়, ‘অপহরণ’ করা হয়েছিল, মুক্তির পর বিস্ফোরক অভিযোগ ধ্রুব রাঠির
‘বিজেপি ভারত ছাড়ো’ স্লোগান দেবাঞ্জনদের
এদিনের কর্মসূচি প্রসঙ্গে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “দিল্লিতে যা হয়েছে, আমাদের ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও মিছিল থেকে আওয়াজ তুলব, বিজেপি ভারত ছাড়ো।” (SFI Protest)
অন্যদিকে, SIR-এর বিরোধিতায় এদিন মৌলালি যুব কেন্দ্রে একটি কনভেনশনেরও আয়োজন করা হয়। সেখানে প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব, সৌগত রায় এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা।











