উৎসবের আনন্দ এক নিমেষে বদলে গেল বিষাদে। চোরবাগানকাণ্ডে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত বহু। আহতদের দেখতে রবিবার সপ্তমীর দিন রাজ্যে এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কালীঘাটে পুজো দেওয়ার পর বাইপাসের পাশে এক হাসপাতালে আহতদের সঙ্গে দেখতে যান শাহ। আহতদের মধ্যে ১৪ জন ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। ১৪ জনের মধ্যে ৩ জন CCU-তে ভর্তি। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, এদিন সকালে আহতদের দেখতে এসেছিলেন রাজ্যপাল আর এন রবি। হাসপাতালে পৌঁছন স্বাস্থ্য কমিশনও (chorbagan durgapuja 2026 stampede)।
chorbagan durgapuja 2026 stampede: শাহের কর্মসূচি বাতিল
রবিবার দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচি ছিল অমিত শাহের (chorbagan durgapuja 2026 stampede)। সেই কর্মসূচিই বাতিল করা হয়েছে। ঘটনার পরই অমিত শাহ তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে প্রশাসন।”
পাশাপাশি এরাজ্যে তিনি তাঁর কর্মসূচি বাতিলের কথা নিয়ে লেখেন, “পশ্চিমবঙ্গে আগামীকালের আমার সমস্ত কর্মসূচি স্থগিত করে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাব। মা দুর্গার কাছে প্রার্থনা করি, সমস্ত আহত ব্যক্তি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
মৃতদের ময়নাতদন্ত শুরু
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় বিপর্যয়ে মৃতদের ময়নাতদন্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ময়নাতদন্তের হবে আন্ডার ভিডিয়ো। ৪ জন অটোপসি সার্জেন থাকবেন।
এই ঘটনায়, মোট ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্টও। ঘটনার পরই মোট ১৪ জনকে আটক করেছিল পুলিশ। এই দুর্ঘটনার পর বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে SIT-এর তদন্তকারীরা। নিরাপত্তার ব্যবস্থা এবং আয়োজকদের ভূমিকা তদন্তের আওতায় আসতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী তা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।







2 thoughts on “চোরবাগানে আহতদের দেখতে হাসপাতালে শাহ, বাতিল কর্মসূচি”
Comments are closed.