অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়যাত্রা অব্যাহত। শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল আয়ুষ মাত্রের দল (New Zealand U19 vs India U19)। বাংলাদেশ ও USA-কে হারানোর পর কিউয়িদের বিরুদ্ধে এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সুপার সিক্সের মহারণে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
ম্যাচের শুরু থেকেই আবহাওয়া বড় ভূমিকা নেয়। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে এবং শেষ পর্যন্ত ম্যাচের ওভার কমে দাঁড়ায় ৩৭। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক আয়ুষ মাত্রে। শুরু থেকেই ভারতীয় পেসারদের বিধ্বংসী পেসের মুখে পড়ে নিউ জিল্যান্ড। মাত্র ১৭ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউয়িরা। ফের বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও পুনরায় শুরু হলে ভারতীয় বোলারদের দাপট আরও প্রকট হয়ে ওঠে।
RS Ambrish's fiery four-wicket haul put the brakes on New Zealand's scoring in the #U19WorldCup 👊
— ICC (@ICC) January 24, 2026
He is the @aramco POTM winner 🎖️ pic.twitter.com/wPztPmLLZC
আরএস অম্বরীশ ও হেনিল প্যাটেলের আগুনে বোলিংয়ে একের পর এক উইকেট পড়ে। শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড ১৩৫ রানেই অলআউট হয়ে যায়। কিউয়িদের হয়ে কালাম স্যামসন অপরাজিত ৩৭ ও সেলউইন সঞ্জয় ২৮ রান করেন। ভারতের হয়ে অম্বরীশ ২৯ রানে ৪ উইকেট নেন, হেনিল পান ৩ উইকেট। খিলান প্যাটেল, মহম্মদ এনান ও কণিষ্ক চৌহান একটি করে উইকেট নেন।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৩০। রান তাড়া করতে নেমে শুরুতেই অ্যারন জর্জের উইকেট হারালেও বিচলিত হয়নি ভারত। বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে গড়ে তোলেন ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। ২৩ বলে ৪০ রান করে বৈভব আউট হন। এরপর রানে ফেরেন অধিনায়ক আয়ুষ—২৭ বলে ঝকঝকে ৫৩ রান করে জয়ের ভিত মজবুত করে দেন তিনি। শেষ দিকে বিহান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদী শান্ত মাথায় ম্যাচ শেষ করেন।
মাত্র ১৩.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ম্যাচ সেরা হন চার উইকেট পাওয়া আরএস অম্বরীশ। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার সিক্সে উঠল ভারত, যেখানে অপেক্ষা করছে পাকিস্তান।
সার্ভিসেসের বিরুদ্ধে সামির দাপট, রঞ্জির কোয়ার্টার ফাইনাল থেকে ২ উইকেট দূরে বাংলা
Ayush Mhatre brings up his half-century in style 💫#ICCMensU19WC | #INDvNZ 👉 LIVE NOW ➡️ https://t.co/u52XlDGEGo pic.twitter.com/2vvtuVbZFs
— Star Sports (@StarSportsIndia) January 24, 2026










