রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে সামির দাপট, রঞ্জির কোয়ার্টার ফাইনাল থেকে ২ উইকেট দূরে বাংলা

Bengal vs Services
---Advertisement---

কল্যাণীতে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে সার্ভিসেসের বিরুদ্ধে কার্যত একতরফা দাপট দেখাচ্ছে বাংলা (Bengal vs Services)। সুদীপ চট্টোপাধ্যায়ের দ্বিশতরান ও মহম্মদ সামির আগুনে বোলিংয়ের জোরে কোয়ার্টার ফাইনালের দরজায় দাঁড়িয়ে লক্ষীরতন শুক্লার দল।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ২০৯ রানের দুরন্ত ইনিংস, সঙ্গে অভিমন্যু ঈশ্বরন, শাকির হাবিব গান্ধীদের অবদান মিলিয়ে বাংলা তোলে বিশাল ৫১৯ রান। জবাবে সার্ভিসেসকে শুরু থেকেই চাপে রাখেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনের শেষেই ১২৬ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছিল প্রতিপক্ষ। তৃতীয় দিনের সকালে প্রথম ইনিংস শেষ হয় ১৮৬ রানে, ফলে ৩৩৩ রানে পিছিয়ে পড়ে সার্ভিসেস এবং ফলো-অনে বাধ্য হয়।

দ্বিতীয় ইনিংসেও সেই একই ছবি। শুরুতেই টপ অর্ডার ভেঙে দেন সামি ও মুকেশ কুমার। ১৭ রানের মধ্যে ফিরে যান তিন ব্যাটার। চতুর্থ উইকেটে মোহিত আহলাওয়াল ও অধিনায়ক রজত পালিওয়াল ১১৯ রানের জুটি গড়ে কিছুটা লড়াই দেখালেও, সেই জুটি ভাঙতেই ফের ধস নামে। মোহিত ৬২ ও রজত ৮৩ রানে আউট হন। এরপর দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি বাংলার মুঠোয় নিয়ে আসেন সামি।

তৃতীয় দিনের শেষে সার্ভিসেসের স্কোর ৮ উইকেটে ২৩১। এখনও তারা পিছিয়ে রয়েছে ১০২ রানে। দ্বিতীয় ইনিংসে সামি ৫১ রানে ৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম বার পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন। মুকেশ নিয়েছেন ২ উইকেট।

এখন বাংলার দরকার মাত্র দুই উইকেট। চতুর্থ দিনে জয় নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বাংলা, আর সেই পথটা তৈরি করে দিয়েছেন সুদীপের ব্যাট আর সামির বোলিং।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে সামির দাপট, রঞ্জির কোয়ার্টার ফাইনাল থেকে ২ উইকেট দূরে বাংলা”

Leave a Comment