রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৮০-তেই চতুর্থ ইনিংস, ব্রাজিলে ফের বাজিমাত লুলার

Published on: October 26, 2026
Luiz Inacio Lula Da Silva
---Advertisement---

৮০ বছর বয়সে নজির গড়লেন ব্রাজিলের বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inacio Lula Da Silva)। বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। জনমত সমীক্ষার পূর্বাভাসকে কার্যত ভুল প্রমাণ করে লুলার এই জয় লাতিন আমেরিকায় দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের মাঝেও নতুন বার্তা দিল। তবে প্রত্যাবর্তনের এই সাফল্যের পরেও স্বস্তিতে থাকার সুযোগ নেই তাঁর। সামনে রক্ষণশীল কংগ্রেস, ঊর্ধ্বমুখী ঋণ এবং অর্থনৈতিক চাপ সামলানোর কঠিন পরীক্ষা।

বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে ব্যর্থ ফ্লাভিও

প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও প্রথম দফার ভোটে এগিয়ে ছিলেন। বাবার দক্ষিণপন্থী রাজনৈতিক আন্দোলনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েই লড়েছিলেন তিনি। কিন্তু প্রত্যাশার তুলনায় বেশি ভোটদানের হার (Luiz Inacio Lula Da Silva) লুলার জয়ের পথ প্রশস্ত করে বলে মনে করছেন সমীক্ষকরা। থিঙ্ক পলিসির সহ-প্রতিষ্ঠাতা লিওনার্দো ব্যারেটোর কথায়, “মানুষ অনিশ্চিত বিকল্পের পরিবর্তে পরিচিত পথকেই বেছে নিচ্ছেন।”

দারিদ্র্য ও বৈষম্য কমানোর প্রতিশ্রুতি

Luiz Inacio Lula Da Silva 1
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দু’দফায় প্রেসিডেন্ট ছিলেন লুলা। ২০২২ সালে জাইর বলসোনারোকে হারিয়ে ক্ষমতায় ফেরেন তিনি। (Luiz Inacio Lula Da Silva) দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জেলবন্দি থাকলেও পরে সেই সাজা বাতিল হওয়ায় নির্বাচনে লড়ার সুযোগ পান। এবারের প্রচারে দারিদ্র্য, বৈষম্য, বেকারত্ব, নিরক্ষরতা ও বন ধ্বংস কমাতে সরকারের ভূমিকা তুলে ধরেন তিনি। মূল্যবৃদ্ধি, দুর্নীতির পুরনো অভিযোগ এবং তরুণ ও অ্যাপভিত্তিক কাজে যুক্ত অনানুষ্ঠানিক শ্রমিকদের সঙ্গে দূরত্ব নিয়ে অবশ্য প্রশ্ন ছিল। লুলার অভিযোগ ছিল, বলসোনারো ক্ষমতায় ফিরলে জনকল্যাণমূলক খাতে ব্যয় কমতে পারে এবং আমেরিকার উপর নির্ভরতা বাড়তে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলসোনারো পরিবারের প্রত্যাবর্তনকে সমর্থন করেছিল। ফলে লুলার জয় ওয়াশিংটনের কাছেও ধাক্কা। প্রাক্তন বিদেশমন্ত্রী সেলসো আমোরিম বলেন, “লাতিন আমেরিকায় ভারসাম্য প্রতিষ্ঠায় লুলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।”

সবচেয়ে বড় বাধা রক্ষণশীল কংগ্রেস

ব্রাজিলের গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর সবচেয়ে রক্ষণশীল কংগ্রেসের মুখোমুখি হতে চলেছেন লুলা। বলসোনারোর লিবারেল পার্টি ও সহযোগীরা নিম্নকক্ষে ২৮০টির বেশি এবং সেনেটে ৫০টি পর্যন্ত আসন পেতে পারে। ফলে জোট গঠন, নীতি কার্যকর করা এবং সুপ্রিম কোর্টে নিয়োগের ক্ষেত্রে বাধা আসতে পারে। অভিশংসনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক অলিভার স্টুয়েনকেলের মতে, “শুরু থেকেই তিনি ক্ষমতাহীন প্রেসিডেন্টে পরিণত হতে পারেন।” (Luiz Inacio Lula Da Silva) লুলার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কংগ্রেসের অনুমোদনসাপেক্ষে সপ্তাহান্তে দেশজুড়ে বিনামূল্যে গণপরিবহণ, প্রধান কল্যাণ প্রকল্পে ১৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি এবং শ্রম সংস্কার।

অর্থনীতিই বড় পরীক্ষা

আগামী বছরে ব্রাজিলের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ২.৩ শতাংশ। সরকারি ঋণ জিডিপির ৮২ শতাংশ ছাড়িয়েছে। উচ্চ সুদের হার, পরিবারের ঋণের বোঝা এবং সরকারি ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। ঋণ বৃদ্ধির বড় কারণ সুদ পরিশোধ হলেও ব্যয়ের জন্য সরকারকে নিশানা করছেন সমালোচকরা। গোল্ডম্যান স্যাকসের মতে, রাষ্ট্রনির্ভর বৃদ্ধির নীতিতে অনড় থাকায় ব্যয় নিয়ন্ত্রণে (Luiz Inacio Lula Da Silva) লুলার অগ্রগতি সীমিত হতে পারে। অনলাইন বেটিংয়ে সাময়িক নিষেধাজ্ঞা ও ঋণমুক্তি কর্মসূচির ঘোষণাও করেছেন তিনি। অন্যদিকে, ব্যবসাবান্ধব কাঠামোগত সংস্কারের পক্ষে সওয়াল করতে পারে নতুন রক্ষণশীল কংগ্রেস। ফলে জনকল্যাণ, আর্থিক শৃঙ্খলা এবং রাজনৈতিক সমঝোতার মধ্যে ভারসাম্য রাখাই হবে (Luiz Inacio Lula Da Silva) লুলার চতুর্থ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৮০-তেই চতুর্থ ইনিংস, ব্রাজিলে ফের বাজিমাত লুলার”

Comments are closed.