রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গোপসাগরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ‘অর্ণব’, আছড়ে পড়বে বাংলায়?

Published on: October 27, 2026
---Advertisement---

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার বিকেলে বিশাখাপত্তনম থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওডিশার কাকিনাড়া থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে সেটি। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১৮০ কিলোমিটারে। (Weather Update)

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update) সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওই দিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।

২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার থাকতে পারে। বুধবার ভোরে তা কমে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। ২৮ অক্টোবর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী ইয়ানাম উপকূলের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপর শক্তি হারিয়ে ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা

মঙ্গলবার উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকলেও ২৮ অক্টোবর সব জেলাতেই কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। ২৯ ও ৩০ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now