মোবাইলে ইউটিউব দেখতে দেখতে বিজ্ঞাপনে বিরক্ত হচ্ছেন? পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ দেখার জন্য আলাদা আলাদা OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও নিতে হয়? এবার সেই খরচ কিছুটা কমানোর সুযোগ নিয়ে এল Bharti Airtel। মাত্র ২০০ টাকার নতুন প্রিপেড অ্যাড-অন রিচার্জে মিলবে YouTube Premium, ৩০ জিবি হাই-স্পিড ডেটা এবং ২০টিরও বেশি OTT প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা। এই প্যাকের মেয়াদ ২৮ দিন। তবে এটি সাধারণ রিচার্জ প্ল্যান নয়। এই সুবিধা পেতে গ্রাহকের Airtel নম্বরে আগে থেকেই একটি সক্রিয় প্রিপেড বেস প্ল্যান থাকতে হবে। (Youtube Premier Offer)
২০০ টাকার প্যাকে কী কী সুবিধা?
Airtel-এর নতুন এই প্যাকে ৩০ জিবি হাই-স্পিড মোবাইল ডেটা পাওয়া যাবে। পাশাপাশি থাকছে YouTube Premium এবং YouTube Music Premium-এর সুবিধা। YouTube Premium ব্যবহার করলে বিজ্ঞাপন ছাড়াই ভিডিয়ো দেখা যাবে। ভিডিয়ো ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখা এবং অফলাইনে দেখার জন্য ডাউনলোড করার সুবিধাও মিলবে। এ ছাড়াও এই প্যাকে রয়েছে Prime Video, JioHotstar, Zee5 Premium, SonyLIV-সহ ২০টিরও বেশি OTT প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। ফলে একই রিচার্জে বিভিন্ন ধরনের ভিডিয়ো ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুবিধা পাবেন গ্রাহকেরা। তবে এই প্যাকে ফোন করার বা SMS পাঠানোর কোনও সুবিধা নেই। (Youtube Premier Offer)
কীভাবে চালু করবেন YouTube Premium?
রিচার্জ করার পর YouTube Premium-এর সুবিধা পেতে গ্রাহকদের নিজে থেকে অফারটি চালু করতে হবে। তার জন্য Airtel Thanks অ্যাপ অথবা Airtel-এর প্রিপেড প্ল্যানের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Rewards & OTTs’ বিভাগে YouTube Premium-এর অফার খুঁজে ‘Claim’ বিকল্পে ক্লিক করতে হবে। এই সুবিধা ২৮ দিন পর্যন্ত কার্যকর থাকবে। মেয়াদ শেষ হলে ফের সুবিধা পেতে নতুন করে রিচার্জ করে অফারটি দাবি করতে হবে।
কতটা লাভজনক এই রিচার্জ?
ভারতে YouTube Premium-এর ব্যক্তিগত মাসিক সাবস্ক্রিপশনের দাম প্রায় ১৪৯ টাকা। সেই তুলনায় Airtel-এর ২০০ টাকার প্যাকে অতিরিক্ত ৫১ টাকা খরচ করে ৩০ জিবি ডেটা এবং একাধিক OTT প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যাচ্ছে।
তবে যাঁরা শুধু YouTube Premium ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে সরাসরি সাবস্ক্রিপশন নেওয়াই সাশ্রয়ী হতে পারে। আবার আগে থেকেই সংশ্লিষ্ট OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন থাকলে এই প্যাক ততটা লাভজনক নাও হতে পারে। অন্যদিকে, Flipkart Black সদস্যেরা তাঁদের সদস্যপদের সুবিধায় অতিরিক্ত খরচ ছাড়াই এক বছরের YouTube Premium পেতে পারেন। তাই রিচার্জের আগে নিজেদের বর্তমান সাবস্ক্রিপশন ও প্রাপ্ত সুবিধাগুলি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। (Youtube Premier Offer)











