রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রয়াত এশিয়াডে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ, শোকের ছায়া ক্রীড়াজগতে

Published on: October 28, 2026
Neeraj Yadav Death
---Advertisement---

এশিয়ান প্যারা গেমসে সোনাজয়ী অ্যাথলিট, দেশের গর্ব। সেই নীরজ যাদবেরই বাড়ি থেকে উদ্ধার হল নিথর দেহ। (Neeraj Yadav Death) ৪২ বছরের ভারতীয় প্যারা অ্যাথলিটের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। একাধিক আন্তর্জাতিক সাফল্যের অধিকারী এই অ্যাথলিটের জীবনের রহস্য মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন।

দিল্লিতে উদ্ধার দেহ, শোকে ক্রীড়ামহল

(Neeraj Yadav Death) মঙ্গলবার দিল্লিতে নিজের বাসভবন থেকে নীরজ যাদবের দেহ উদ্ধার হয়। বুধবার দিল্লির জিটিবি হাসপাতালে তাঁর ময়নাতদন্ত চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত আন্তিল এবং সতীর্থ ভিপিন কাসানা। ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স কোচ এস সত্যনারায়ণ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নীরজের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় তিনি স্তম্ভিত। নীরজকে দেশের অন্যতম ভালো অ্যাথলিট হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

দুই এশিয়ান প্যারা গেমসে সোনা

উত্তরপ্রদেশের বাসিন্দা নীরজ F55 বিভাগে জ্যাভেলিন ও ডিসকাস থ্রোয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সাত বছর বয়সে তাঁর পোস্ট-পোলিও রেসিডুয়াল প্যারালিসিস ধরা পড়ে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান প্যারা গেমসে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতেন তিনি। ২০২২ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে জ্যাভেলিন ও ডিসকাস থ্রো—দুই বিভাগেই সোনা জিতে নজির গড়েন। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত হুইলচেয়ার টেনিসেও খেলেছিলেন তিনি। F55 বিভাগে বসে জ্যাভেলিন, ডিসকাস ও শটপাটের মতো থ্রোয়িং ইভেন্ট হয়। (Neeraj Yadav Death)

ডোপিং বিতর্কে কেরিয়ারে ধাক্কা

২০২৩ সালের অক্টোবরে বেঙ্গালুরুর SAI কেন্দ্রে NADA-র সংগ্রহ করা প্রতিযোগিতার বাইরের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড স্ট্যানোজোললের উপস্থিতি ধরা পড়ে। নভেম্বরে তাঁর বিরুদ্ধে অ্যান্টি-ডোপিং নিয়মভঙ্গের অভিযোগ আনা হয় এবং ২০২৪ সালে তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়। এর জেরে হাংঝৌ গেমসে ভারতের পদকতালিকা থেকে দুটি সোনা বাদ যায়। ভারতের পদকসংখ্যা ১১১ থেকে ১০৮ এবং সোনার সংখ্যা ২৯ থেকে ২৭-এ নেমে আসে। পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে যায় ভারত। (Neeraj Yadav Death)

মানসিক চাপে ছিলেন নীরজ?

(Neeraj Yadav Death) চলতি মাসে আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে ডোপিং নির্বাসনের কারণে অংশ নিতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন বলে খবর। তবে মৃত্যুর সঙ্গে এই ঘটনার যোগসূত্র এখনও প্রতিষ্ঠিত নয়। নীরজ অভিযোগ অস্বীকার করে নমুনা দূষণ বা পরীক্ষায় নমুনা বদলের সম্ভাবনা তুলে ধরেছিলেন এবং DNA পরীক্ষার দাবিও জানিয়েছিলেন। তাঁর মৃত্যুর পরিস্থিতি ও প্রকৃত কারণ জানতে তদন্তের ফলের অপেক্ষা।

কেনকে বন্ধু বলে সম্বোধন, ব্যালন ডি’অর জয় নিয়ে কী বললেন বিরাট?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now