রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ISL-এ স্বস্তি মোহনবাগান-ইস্টবেঙ্গলের, যুবভারতীর ভাড়া মকুব, কমল টিকিটের দামও

Published on: October 28, 2026
Stadium Fees Free
---Advertisement---

কলকাতার ফুটবলের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জন্য স্বস্তির খবর। চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ আয়োজনের জন্য আর স্টেডিয়াম ভাড়া দিতে হবে না দুই ক্লাবকে। ক্লাবগুলির আর্থিক চাপ কমাতে মাঠের ভাড়া সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। সরকারের এই সিদ্ধান্তে খুশি দুই প্রধানের কর্তারা। এর মধ্যেই মোহনবাগান সদস্যদের টিকিটের দাম কমানোর ঘোষণাও করেছে।

Stadium Fees Free Rent: দুই প্রধানের পাশে রাজ্য সরকার

মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে বাংলার পাশাপাশি দেশের ফুটবলের গর্ব বলে উল্লেখ করেছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর বক্তব্য, ভারতীয় ফুটবলের ইতিহাসে এই দুই ক্লাবের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে স্টেডিয়ামের ভাড়া মকুব হলেও সাধারণ দর্শকদের টিকিটের দাম কমবে কি না, তা নিয়ে কোনও প্রতিশ্রুতি দেননি ক্রীড়ামন্ত্রী। তাঁর কথায়, টিকিটের দাম নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

মোহনবাগান সদস্যদের টিকিটের দাম কমল

সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। তাঁর দাবি, দেশের অন্যান্য রাজ্যেও ফুটবল ক্লাবগুলিকে বিনামূল্যে মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। সেই যুক্তিতেই বাংলায় যুবভারতীর ভাড়া মকুবের আবেদন জানিয়েছিল মোহনবাগান। সরকারের সিদ্ধান্তে ক্লাবের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি সদস্যদের জন্য টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির। এতদিন যুবভারতীতে মোহনবাগানের হোম ম্যাচ দেখতে সদস্যদের ৭৫ টাকা দিয়ে টিকিট কাটতে হতো। এবার থেকে সেই টিকিটের দাম কমে হচ্ছে ৫০ টাকা।

আর্থিক সংকটে মহামেডানের পাশে লাক্সারি লিভিং, ISL-এ ফেরার স্বপ্ন দেখছে সাদা-কালো শিবির

ইস্টবেঙ্গলের আর্থিক চাপও কমবে

অন্যদিকে, স্পনসর না থাকায় আর্থিক সমস্যায় থাকা ইস্টবেঙ্গলের কাছেও এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল। গত বছর ISL-এর পাশাপাশি এ বার এএফসি-র ম্যাচের জন্যও যুবভারতীর ভাড়া মকুব করা হয়েছিল। এবার ISL-এও একই সুবিধা পাওয়ায় ক্লাবের আর্থিক বোঝা কমবে। Stadium Fees Free Rent

তবে ISL ও এএফসি-র ম্যাচের বাইরে আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ এবং কলকাতা ফুটবল লিগের মতো প্রতিযোগিতায় যুবভারতী ব্যবহারের ক্ষেত্রে ভাড়া মকুব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে রাজ্য সরকারের এই সুবিধা ভবিষ্যতে অন্যান্য টুর্নামেন্টেও কার্যকর হয় কি না, এখন সেটাই দেখার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now