রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

PNB-তে অ্যাকাউন্ট আছে? ১০ নভেম্বরের পর বন্ধ হতে পারে, কী করবেন?

Published on: October 29, 2026
PNB Accounts Closure
---Advertisement---

আপনারও কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এ অ্যাকাউন্ট রয়েছে। তাহলে ১০ নভেম্বরের আগে অবশ্যই করতে হবে এই কাজটি। কারণ দীর্ঘদিন ধরে ব্যবহার না করা এবং ব্যালেন্স শূন্য থাকা কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগামী ১০ নভেম্বরের পর বন্ধ করে দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত আর্থিক জালিয়াতি ও অ্যাকাউন্টের অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই ধরনের অ্যাকাউন্ট ফের সক্রিয় করার সুযোগ রয়েছে গ্রাহকদের।

PNB Accounts Closuer: কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হতে পারে?

PNB-র নির্দেশিকা অনুযায়ী, যে অ্যাকাউন্টগুলিতে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর থেকে কোনও লেনদেন বা কার্যকলাপ হয়নি এবং একই সঙ্গে অ্যাকাউন্টে কোনও টাকা নেই, সেগুলিই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ, এই দুটি শর্তই পূরণ হতে হবে। এর মধ্যে কোনও একটি শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার আওতায় পড়বে না।

ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, টানা ২৪ মাস গ্রাহকের তরফে কোনও লেনদেন না হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ইনঅপারেটিভ হয়ে যেতে পারে। শুধু টাকা জমা বা তোলাই নয়, ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা সম্পর্কে খোঁজ নেওয়া, পরিষেবা সংক্রান্ত অনুরোধ জানানো কিংবা অনলাইন বা সরাসরি ব্যাঙ্কে গিয়ে KYC সংক্রান্ত তথ্য আপডেট করাও গ্রাহকের কার্যকলাপের মধ্যে পড়ে।

হিন্দুস্তান নিউজ পয়েন্টের খবরের জের, গ্রেফতার সোনারপুরের ঘটনার মূল অভিযুক্ত তপন তাপী দাস

অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে কী করবেন?

যাঁদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদের আগামী ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট PNB শাখায় গিয়ে KYC নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়া যেতে পারে। পাশাপাশি PAN কার্ড অথবা Form 60 জমা দিতে হবে। এর সঙ্গে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করার জন্য একটি আবেদনপত্রও দিতে হবে। (PNB Accounts Closuer)

প্রয়োজনে ব্যাঙ্কের KYC নীতি অনুযায়ী অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে। জমা দেওয়া নথি যাচাই করার পর অ্যাকাউন্টটি ফের সক্রিয় করে দেবে ব্যাঙ্ক।

নিজের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে কি না, তা বুঝতে না পারলে নিকটবর্তী PNB শাখায় যোগাযোগ করতে পারেন গ্রাহকরা। এ ছাড়া ব্যাঙ্কের টোল-ফ্রি নম্বর ১৮০০-১৮০০ এবং ১৮০০-২০২১-এ ফোন করেও সাহায্য পাওয়া যাবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “PNB-তে অ্যাকাউন্ট আছে? ১০ নভেম্বরের পর বন্ধ হতে পারে, কী করবেন?”

Comments are closed.