ভারতের শেয়ারবাজারে নজির গড়েছে JIO-র IPO, আর সেই সাফল্যের উদ্যাপনে কর্মীদের জন্য কার্যত উৎসবের আবহ তৈরি করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। (Jio IPO Success) হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবারের জন্য মেগা পার্টি, নির্ধারিত সময়ের আগেই বেতন এবং বার্ষিক পারফরম্যান্স বোনাসের ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত—সব মিলিয়ে জিও-র বাজারে আত্মপ্রকাশ ঘিরে জোরদার উদ্যাপন মুকেশ আম্বানির সংস্থায়।
Table of Contents
কর্মীদের জন্য মেগা পার্টি
(Jio IPO Success) বুধবার রিলায়্যান্স কর্পোরেট পার্কে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। স্ট্রিট ফুডের নানা স্টল, নাচের অনুষ্ঠান এবং ভক্তিমূলক সঙ্গীতের সঙ্গে আধুনিক সুরের জ্যাম সেশন অনুষ্ঠানের আকর্ষণ বাড়ায়। জিও-র চেয়ারম্যান তথা জিও প্ল্যাটফর্মসের ম্যানেজিং ডিরেক্টর আকাশ আম্বানি টি-শার্ট পরে কর্মীদের উদ্দেশে বক্তব্যও রাখেন। পাশে ছিলেন তাঁর যমজ বোন ঈশা আম্বানি ও ভাই অনন্ত আম্বানি।
আগাম বেতন, বোনাসের ৭৫ শতাংশ
সূত্রের খবর, কর্মীদের IPO-তে শেয়ার কেনার সুযোগ করে দিতে অক্টোবর মাসের বেতন ১৫ অক্টোবরেই মিটিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি, ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক নগদ বোনাস বা পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভের ৭৫ শতাংশ বুধবার দেওয়া হয়। সাধারণত অর্থবর্ষ শেষ হওয়ার পরে এই বোনাস দেওয়া হয়। এবার আগাম অর্থ মেলায় কর্মীদের কাছে কার্যত আগেই দীপাবলি। (Jio IPO Success)
ইজরায়েলে ক্ষমতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে; নেতানিয়াহুর কুর্সি কি টলবে? সরকার গড়বে আরব দলগুলিই?
দেশজুড়ে মন্দিরে পুজো ও ভাণ্ডারা
The Ambani family’s temple visit after Jio’s listing beautifully connects professional progress with gratitude, devotion, and respect for tradition. Jio IPO https://t.co/5JMtUkjJ9J
— Radhika Mishra (@Radhika_xi_) October 29, 2026
(Jio IPO Success) জিও-র সাফল্য উপলক্ষে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল, অসম, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ওডিশার বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো, ভোগ এবং ভাণ্ডারার আয়োজন করা হচ্ছে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ১৫ হাজার এবং অন্নপূর্ণা মন্দিরে ৩২ হাজার মানুষের জন্য ভোজের পরিকল্পনা রয়েছে। কানপুরে বাবা আনন্দেশ্বর মন্দিরে ৫০০ জন দর্শনার্থীকে খাওয়ানোর আয়োজনও রয়েছে।
বদ্রীনাথ, কেদারনাথ, মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক, শিরডি সাইবাবা মন্দির, কামাখ্যা, কলকাতার কালীঘাট, পুরীর জগন্নাথ মন্দির এবং রাজস্থানের সালাসর বালাজি মন্দিরেও বিশেষ অনুষ্ঠান, পুজো ও জনভোজের পরিকল্পনা করা হয়েছে। শিরডিতে দৈনিক প্রায় এক লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা করা মন্দিরের কমিউনিটি কিচেনেও অনুদান দেওয়ার উদ্যোগ রয়েছে।
দেশের বৃহত্তম IPO
৩০,২১৩ কোটি টাকার জিও-র IPO ভারতের বৃহত্তম, যা ২০২৪ সালে হুন্ডাই মোটর ইন্ডিয়ার ২৭,৮৭০ কোটি টাকার IPO-কে ছাপিয়ে গিয়েছে। বুধবার শেয়ার প্রতি ১,১১৯ টাকার ইস্যু মূল্যের তুলনায় ২১.৪ শতাংশ বেশি, অর্থাৎ ১,৩৫৮ টাকায় তালিকাভুক্ত হয় জিও-র শেয়ার।
(Jio IPO Success) ৫৪ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দেওয়া জিও-র এই আত্মপ্রকাশ রিলায়্যান্সের ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। IPO-র আগে বিনিয়োগকারীদের সামনে সংস্থার পরিকল্পনা তুলে ধরার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন আকাশ আম্বানি। টেলিকমের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, এন্টারপ্রাইজ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও জিও-র সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।












1 thought on “IPO-তে JIO-র সাফল্য, কর্মীদের আগাম বেতন-বোনাস দিয়ে দীপাবলির উপহার আম্বানির”
Comments are closed.