রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, বাংলার আবহাওয়ায় বড় বদল?

Published on: October 30, 2026
Weather Update
---Advertisement---

পুজোর মরশুম পেরিয়ে শীতের আমেজের অপেক্ষা, কিন্তু তার আগেই আবহাওয়ার নতুন করে চোখরাঙানি। (Weather Update) একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন গভীর নিম্নচাপ। এর জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকলেও কোথাও কোথাও আবহাওয়া বদলের ইঙ্গিত মিলছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবিতে কতটা ফারাক থাকবে আগামী কয়েক দিনে?

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ ছত্তিশগড়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় নতুন নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। এটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। (Weather Update) প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এর সম্ভাব্য অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। অন্যদিকে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে।

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি

(Weather Update) আজ, ৩০ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্যসাথীতে ৩০ লক্ষ ভুয়ো উপভোক্তা, হাজার হাজার কোটির দুর্নীতির অভিযোগ

উত্তরবঙ্গে কমলা সতর্কতা

উত্তরবঙ্গে আজকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

(Weather Update) শনিবার, ৩১ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১ থেকে ৫ নভেম্বর আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া এবং দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া কেমন?

(Weather Update) কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, কিছু সময়ের জন্য মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে, যদিও আগামী সপ্তাহে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৬-৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now