ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রিল বানানোর নেশা; কলকাতায় যুবকের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালানোর অভিযোগ, গ্রেফতার ৩

Published on: November 6, 2026
Garfa Incident
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশা কি এবার ভয়াবহ অপরাধের কারণ হয়ে উঠছে? (Garfa Incident) খাস কলকাতার গড়ফায় রিল বানানোর নামে এক ১৮ বছরের যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, প্রথমে হেলমেট পরিয়ে চোখ বেঁধে মারধর, তারপর জোর করে পেট্রোল খাওয়ানোর চেষ্টা। তাতে বাধা দেওয়ায় যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুই নাবালককেও।

হেলমেট পরিয়ে চোখ বেঁধে অত্যাচার

পুলিশ সূত্রে খবর, গত ২৭ অক্টোবর কলকাতার গড়ফা থানার অন্তর্গত হালতুর লেনিন নগর এলাকায় ঘটনাটি ঘটে। (Garfa Incident) ১৮ বছরের ওই যুবক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন তাঁকে একটি পুকুরপাড়ের নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানে তাঁকে হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। এরপর কোনও একটি খেলার অছিলায় বারবার চড় মারা হয় তাঁকে।

ভিডিয়োয় আতঙ্কিত যুবকের আর্তি

(Garfa Incident) ঘটনার ভিডিয়োয় আক্রান্ত যুবককে আতঙ্কিত অবস্থায় বলতে শোনা যায়, “আমি কী করেছি? কেন মারছিস আমাকে? মা-বাবাকে ডাকব কি?” তাঁর এই অসহায় আর্তি গোটা ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। অভিযোগ, সেই সময়ও অভিযুক্তরা মোবাইলে গোটা ঘটনা রেকর্ড করছিল। সেই ভিডিয়ো সামনে এসেছে।

পেট্রোল খাওয়াতে বাধা, গায়ে আগুন!

অভিযোগ, হেলমেট খুলে ফেলার পর যুবককে জোর করে পেট্রোল খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্তরা। তিনি বাধা দিলে তাঁর শরীরে পেট্রোল ঢেলে দেওয়া হয়। এরপর একটি জ্বলন্ত দেশলাই ছুড়ে দেওয়া হলে তাঁর পোশাকে আগুন ধরে যায়। কোনওরকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান ওই যুবক। নিজের জ্বলন্ত পোশাক খুলে প্রাণে বাঁচেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। (Garfa Incident)

৫০০ টাকার বিবাদ, নাকি অন্য কোনও কারণ?

পুলিশের দাবি, গোটা ঘটনার ভিডিয়ো মোবাইলে রেকর্ড করছিল অভিযুক্তরা। উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করা। আক্রান্ত যুবকের দাবি, ছয় মাস আগে ৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে তাঁর উপর এই হামলা চালানো হয়েছে। যদিও তাঁর বক্তব্য, সেই টাকা তিনি ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছিলেন। (Garfa Incident)

গ্রেফতার ৩, তদন্তে পুলিশ

(Garfa Incident) এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। পাশাপাশি দু’জন নাবালককে আটক করা হয়েছে। খুনের চেষ্টার মামলা রুজু করে ঘটনার নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য এবং হামলার পরিকল্পনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় কয়েক মুহূর্তের জনপ্রিয়তা পাওয়ার জন্য কি মানুষের জীবন নিয়ে এমন ভয়ংকর খেলায় মেতে উঠছে একাংশ? নাকি রিল তৈরির আড়ালে পুরনো প্রতিশোধ নিতেই এই নৃশংস হামলা? ৫০০ টাকার বিবাদই কি হামলার আসল কারণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now