(Delhi Capitals) দিল্লি ক্যাপিটালসের প্রথম IPL ট্রফির স্বপ্নপূরণে এবার কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। নিলামের আগেই দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরানোর পরিকল্পনা জানিয়ে দিলেন মহারাজ।
IPL-এর মঞ্চে (Delhi Capitals) দিল্লি ক্যাপিটালস বরাবরই শক্তিশালী দল। তারকা ক্রিকেটারের অভাব নেই, রয়েছে প্রতিভাবান ক্রিকেটারদের সমাহারও। তবু অধরা থেকে গিয়েছে IPL ট্রফি। ২০২০ সালে ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দিল্লিকে। পরবর্তী দুই মরশুম, ২০২৫ ও ২০২৬ সালেও প্লে-অফে জায়গা করতে পারেনি তারা। এবার সেই ব্যর্থতার ছবি বদলাতে নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। আর IPL ২০২৭-এর মিনি নিলামের আগেই দলের পরিকল্পনা স্পষ্ট করে দিলেন দিল্লির নতুন হেড কোচ।
Table of Contents
নিলামে দুই পুরনো ক্রিকেটারকে ফেরানোর পরিকল্পনা
ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব ছেড়ে এবার সরাসরি (Delhi Capitals) দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নিলামে দলের বিদেশি ক্রিকেটার কেনার পরিকল্পনা জানিয়েছেন তিনি। সৌরভের কথায়, অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে ফের দলে নিতে আগ্রহী দিল্লি। দু’জনেই আগে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
ম্যাকগার্কের আগ্রাসী ব্যাটিং পাওয়ারপ্লেতে দিল্লির বড় অস্ত্র হতে পারে। ২০২৪ সালের IPL-এ লুঙ্গি এনগিডির পরিবর্ত হিসেবে দলে যোগ দিয়ে মাত্র ৯ ইনিংসে ৩৩০ রান করেছিলেন অজি ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৪.০৪। অন্যদিকে, শাই হোপের অভিজ্ঞতা ও মিডল অর্ডারে ইনিংস সামলানোর দক্ষতাকে কাজে লাগাতে চাইছেন সৌরভ।
কোচিং স্টাফেও তারকাদের সমাহার
A champion. A leader. 𝐀 𝐓𝐢𝐠𝐞𝐫. 🐅🔥 The legend who inspired generations is ready to shape Dilli’s legacy. Welcome home, Yuvi paa! 💙❤️ https://t.co/i7A77rv2tJ
— Delhi Capitals (@DelhiCapitals) October 13, 2026
শুধু সৌরভ নন, (Delhi Capitals) দিল্লির কোচিং বিভাগেও এবার একাধিক পরিচিত মুখ। সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা যুবরাজ সিং। স্পিন বোলিং কোচের দায়িত্বে রয়েছেন IPL-এর অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র। পাশাপাশি পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা চামিন্দা ভাস।
ট্রান্সফার উইন্ডোতেও বড়সড় রদবদল
নিলামের আগেই দল গোছানোর কাজে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট। লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে ফিরিয়ে এনেছে তারা। বিনিময়ে লখনউয়ে গিয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। অন্যদিকে, টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদে পাঠিয়ে তরুণ লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে দিল্লি। (Delhi Capitals)
কবে IPL ২০২৭-এর মিনি নিলাম?
BCCI-এর সংশোধিত সূচি অনুযায়ী, ১৭ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন ও রিলিজ তালিকা জমা দিতে হবে। এরপর আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে IPL ২০২৭-এর মিনি নিলামের আসর। একই দিনে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচও নির্ধারিত রয়েছে।
(Delhi Capitals) দিল্লি ক্যাপিটালসের সামনে এখন লক্ষ্য একটাই—দীর্ঘদিনের ট্রফির খরা কাটিয়ে প্রথমবার IPL চ্যাম্পিয়ন হওয়া। এই গুরুদায়িত্ব এখন দাদার কাঁধে। নতুন কোচ হিসেবে তাঁর পরিকল্পনা, যুবরাজের ব্যাটিং পরামর্শ এবং অভিজ্ঞ কোচিং স্টাফের হাত ধরে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।














