ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফোনে ফুল সিগন্যাল পাচ্ছেন না, নেটওয়ার্কের সমস্যা দূর করতে কী করবেন?

Published on: November 6, 2026
---Advertisement---

ফোনের স্ক্রিনে নেটওয়ার্কের বার কম দেখাচ্ছে। কখনও আবার হঠাৎ উধাও হয়ে যাচ্ছে সিগন্যাল। জরুরি ফোন করা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার—সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে। বাড়ির ভিতরে ঢুকলেই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাচ্ছে, এমন অভিজ্ঞতাও অনেকের রয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এই সমস্যা নতুন নয়। তবে কয়েকটি সহজ পদ্ধতি মেনে চললেই অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা কমানো সম্ভব। এয়ারপ্লেন মোড চালু করে বন্ধ করা থেকে শুরু করে নেটওয়ার্ক সেটিংস রিসেট, এমন পাঁচটি উপায়েই মিলতে পারে সমাধান। (Improve Phone Signal)

এয়ারপ্লেন মোড চালু করে বন্ধ করুন

ফোনে হঠাৎ নেটওয়ার্ক চলে গেলে প্রথমেই এয়ারপ্লেন মোড চালু করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করে সেটি বন্ধ করে দিন। এর ফলে ফোন সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়। পরে আবার কাছের মোবাইল টাওয়ারের সঙ্গে সংযোগ তৈরি করে। অনেক ক্ষেত্রে এই পদ্ধতিতেই সিগন্যালের সমস্যা মিটে যায়। এটি নেটওয়ার্ক রিফ্রেশ করার একটি সহজ উপায়। (Improve Phone Signal)

5G-র বদলে LTE নেটওয়ার্ক ব্যবহার করুন

সব জায়গায় 5G নেটওয়ার্ক সমান ভালো পাওয়া যায় না। অনেক সময় 5G চালু থাকলেও দুর্বল নেটওয়ার্কের কারণে ফোনে সিগন্যাল চলে যায়। এমন পরিস্থিতিতে নেটওয়ার্ক মোড পরিবর্তন করে LTE বা 4G বেছে নিতে পারেন।
আইফোনে এর জন্য সেটিংস থেকে মোবাইল সার্ভিসে গিয়ে নিজের সিম নির্বাচন করতে হবে। এরপর ভয়েস & ডাটা অপশনে গিয়ে LTE বেছে নিতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস থেকে নেটওয়ার্ক and ইন্টারনেট , তারপর SIMs ও প্রেফারেড নেটওয়ার্ক Type-এ গিয়ে LTE নির্বাচন করতে হবে। এতে ইন্টারনেটের গতি কিছুটা কমলেও নেটওয়ার্কের স্থিতিশীলতা বাড়তে পারে। (Improve Phone Signal)

চালু করুন ওয়াই-ফাই কলিং

বাড়ির বাইরে ভালো নেটওয়ার্ক পাওয়া গেলেও ভিতরে ঢুকলেই সিগন্যাল কমে যায় অনেকের। এই সমস্যা এড়াতে ওয়াই-ফাই কলিং চালু করতে পারেন। এর জন্য ফোনে ওয়াই-ফাই সংযোগ থাকতে হবে। আইফোনে সেটিংস থেকে মোবাইল সার্ভিসে গিয়ে নিজের সিম নির্বাচন করে Wi-Fi কলিং চালু করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস -এর নেটওয়ার্ক and ইন্টারনেট অপশনে গিয়ে SIMs নির্বাচন করে Wi-Fi কলিং চালু করা যায়। এই সুবিধার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও ওয়াই-ফাই ব্যবহার করে ফোনে কথা বলা সম্ভব।

রিসেট করুন নেটওয়ার্ক সেটিংস

উপরের পদ্ধতিগুলি কাজে না লাগলে নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে পারেন। অনেকের ধারণা, এতে ফোনের সমস্ত তথ্য মুছে যায়। তবে বিষয়টি তেমন নয়। আইফোনে Settings থেকে জেনারেল, তারপর ট্রান্সফার ওর রিসেট ইফোনে যেতে হবে। সেখান থেকে রিসেট নির্বাচন করে রিসেট নেটওয়ার্ক সেটিংসে চাপ দিতে হবে। ভুল সেটিংস বা সফটওয়্যারের সমস্যার কারণে নেটওয়ার্কে গোলযোগ হলে এই পদ্ধতিতে সমাধান মিলতে পারে। তবে সংরক্ষিত ওয়াই-ফাই ও নেটওয়ার্ক সংক্রান্ত সেটিংস মুছে যেতে পারে।

সিম কার্ড খুলে পরিষ্কার করুন

সবশেষে সিম কার্ড পরীক্ষা করে দেখতে পারেন। ফোন থেকে সিম কার্ড খুলে শুকনো নরম কাপড় দিয়ে সেটি এবং সিম ট্রে পরিষ্কার করুন। এরপর সঠিকভাবে আবার সিম কার্ড বসিয়ে দিন। অনেক সময় সিম ঠিকমতো বসানো না থাকলে নেটওয়ার্ক পেতে সমস্যা হয়। এতেও কাজ না হলে সিম কার্ডে ত্রুটি থাকতে পারে। সে ক্ষেত্রে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে সিম বদল করা যেতে পারে।
ফোনে নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে অযথা চিন্তা না করে এই পাঁচটি পদ্ধতি পরীক্ষা করে দেখতে পারেন। তবে সব ক্ষেত্রেই যে এগুলি কাজ করবে, এমন নিশ্চয়তা নেই। সমস্যা চলতে থাকলে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করাই ভালো। (Improve Phone Signal)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now