ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ১৫ বছরেই অধিনায়কত্ব, সৈয়দ মুস্তাক আলিতে বিহারের দায়িত্বে বৈভব সূর্যবংশী

Published on: November 7, 2026
Vaibhav Sooryavanshi
---Advertisement---

মাত্র ১৫ বছর বয়সেই আরও এক নতুন মাইলফলক স্পর্শ করল (Vaibhav Sooryavanshi) বৈভব সূর্যবংশী। এবার বিহারের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন ভারতের এই তরুণ ব্যাটার। ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দু’টি ম্যাচে নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (BCA)।

প্রথম দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব

বিহারের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪ নভেম্বর সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবেন বৈভবরা। দ্বিতীয় ম্যাচে ১৬ নভেম্বর প্রতিপক্ষ রেলওয়েজ। দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূরজ কাশ্যপ। BCA সভাপতি হর্ষবর্ধন জানিয়েছেন, (Vaibhav Sooryavanshi) বৈভবের প্রতিভা, আত্মবিশ্বাস ও পরিণত মানসিকতা তাঁকে এই দায়িত্বের উপযুক্ত করেছে। অধিনায়কত্ব তাঁর ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও সাহায্য করবে বলে আশাবাদী সংস্থা।

সাফল্যের মুকুটে একের পর এক পালক

(Vaibhav Sooryavanshi) বৈভবের উত্থান কার্যত রূপকথার মতো। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও হন তিনি। এরপর IPL ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন ২৩৭.৩০ স্ট্রাইক রেটে। জায়গা করে নেন ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলেও। জুলাইয়ে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার সঙ্গে প্রথম ছয় ওভারে ১১৮ রানের অপরাজিত জুটি গড়েন তিনি, যা পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর।

১৭ সদস্যের দল ঘোষণা, নজরে ফিটনেস

শুক্রবার ৪ থেকে ৬ নভেম্বরের ট্রায়াল এবং পূর্ববর্তী পারফরম্যান্স পর্যালোচনার পর দল চূড়ান্ত হয়। নির্বাচক কমিটির চেয়ারম্যান হরবিন্দর সিং, সদস্য অমিতাভ বিজয়বর্গীয় এবং ফোনে এস শরৎ বৈঠকে অংশ নেন। মঙ্গল মাহুর ও শাকিব হুসেনকে ফিটনেসের শর্তে দলে রাখা হয়েছে। (Vaibhav Sooryavanshi) প্রথম দু’টি ম্যাচের পর তাঁদের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ১৬ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নামও ঘোষণা করেছে BCA। রঞ্জি ট্রফির সাপোর্ট স্টাফরাই পুরো টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন। হরবিন্দর ও বিজয়বর্গীয় ইন্দোরে গিয়ে ম্যাচ দেখবেন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now